রবিবাসরীয় সকালে নলহাটিতে রেল অবরোধ, থমকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারের সাত সকালে বীরভূমের নলহাটিতে রেল অবরোধ। তিনটি ট্রেনের স্টপেজ এবং একটি ট্রেন চালু করার দাবিতে এই বিক্ষোভে সামিল হন নাগরিক মঞ্চ সহ সাধারন মানুষেরা। আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় এই অবরোধ, চলে প্রায় সকাল ৯ টা বেজে ১৫ মিনিট পর্যন্ত। আর এর দরুন ভোগান্তির মুখে পড়েন নিত্য যাত্রীরা।

বিক্ষোভে সামিল হয়ে আন্দোলনকারীরা দাবি তোলেন, মূলত ৩টি ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে নলহাটিতে স্টপেজ দেয় সেই ব্যবস্থা করা, পাশাপাশি কোভিডকাল থেকে বন্ধ থাকা মালদা টাউন প্যাসেঞ্জার লোকাল পুনরায় চালু করার জন্য বিক্ষোভে আওয়াজ তোলেন তারা।এই অবরোধে সামিল হয়েছিলেন নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহও। প্রায় দেড় ঘণ্টা যাবত চলা এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন গতি। দীর্ঘক্ষন ভোগান্তির মুখে পড়তে হয় দূরপাল্লার যাত্রীদেরকেও।

এই অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। দাবিগুলি উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়। এরপর সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ উঠে যায় অবরোধ। এই ঘটনার জেরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান , ‘নলহাটিতে একটি অবরোধ কর্মসূচি হয়েছিল। ফলত দু’একটি ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল।’

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের