‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থার হাল–হকিকত খতিয়ে দেখতে বিকাশ ভবনে পৌঁছন ‌বিধায়ক শঙ্কর ঘোষ এবং স্বপন দাশগুপ্ত। আজ, সোমবার সকালে শিক্ষা দফতরে হাজির হন শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত–সহ বিজেপি বিধায়কদের দল। শিক্ষা দফতরের নির্দিষ্ট মন্ত্রী এখনও ঠিক হয়নি। তাই এই দফতর এখনও রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। তাই বেশ কয়েকজন বিধায়কদের মিলিয়ে একটি দল তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য থেকে শিক্ষা এবং নানা দফতরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এই দলগুলি প্রত্যেক দফতরে যাচ্ছেন।

এদিকে বিকাশ ভবনে গিয়ে শিক্ষা সচিব–সহ একাধিক অফিসারের সঙ্গে বৈঠক করেন তাঁরা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত এই বৈঠকে যোগ দেন। শিক্ষা সচিব বিনোদ কুমার–সহ স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা দফতরের একাধিক অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন। কোথাও কোনও অসুবিধা আছে কিনা এবং কেমন করে সব বিষয়গুলি চলছে সেগুলি জেনে নেন তাঁরা। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত সমস্ত পরিষেবা নিয়ে খোঁজ নেন তাঁরা।

অন্যদিকে আগের সরকারের আমলে শিক্ষা দফতরের দুর্নীতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কোথাও চাকরি চলে যাওয়া, কোথাও নিয়োগ না হওয়া, দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে থাকা মামলায় নিয়োগ আটকে যাওয়া–সহ নানারকম অভিযোগ একাধিকবার উঠেছে। তাই এখন একেবারে শুরু থেকে সবটা খতিয়ে দেখতে আসেন তাঁরা। শিক্ষার ক্ষেত্রেও আগের সরকারের নানা প্রকল্প চালু ছিল। সেগুলির কী অবস্থা সেই তথ্যও জেনে নেন শঙ্কর ঘোষ এবং স্বপন দাশগুপ্ত।

তাছাড়া বিধানসভা নির্বাচনের প্রচারে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। আর তাই স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করা বিজেপি সরকারের অন্যতম লক্ষ। আর তাই শুরু থেকেই তৎপরতা শুরু হয়েছে। আজ বিকাশ ভবনে অফিসারদের সঙ্গে দেখা করতে হাজির হন শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত। সেখানে বৈঠক শুরু হয়। বৈঠকের পর সাংবাদিকদের বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘‌আজ শিক্ষা দফতরের সব স্তরের অফিসারদের সঙ্গে কথা বলেছি। সচিবের সঙ্গে বৈঠক করেছি। আমরা রাজ্যের পড়ুয়াদের জন্য নানা ব্যবস্থা করতে চাই। তাই সবার সঙ্গে আলোচনা করে শিক্ষার নীতি ঠিক করা হবে। সবার মতামত নিয়ে কাজ করা হবে। যাতে উন্নতমানের শিক্ষা দেওয়া যায়। গত কয়েক বছরে যে পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে সেটা থেকে বেরিয়ে এসে আগামীর দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে।’‌

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬