মঙ্গলবার কলকাতার মেয়র হিসাবে রেকর্ড গড়বেন ফিরহাদ

মঙ্গলবার কলকাতার ৩৯তম মেয়র হিসাবে শপথ নিতে চলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি দ্বিতীয় বারের জন্য কলকাতার মেয়র হিসাবে শপথে নিতে চলেছেন। তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি পর পর দুই বার এই দায়িত্ব পেতে চলেছেন। এর আগে কোনও ব্যক্তিত্বই দুইবার কলকাতার মেয়র পদ অলঙ্কৃত করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার একটা ইতিহাস গড়তে চলেছেন ফিরহাদ হাকিম। এদিন তিনি দ্বিতীয় বারের জন্য কলকাতার মেয়র হিসাবে শপথে নিতে চলেছেন। তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি পর পর দুই বার এই দায়িত্ব পেতে চলেছেন। এর আগে যতীন্দ্রমোহন সেনগুপ্ত ভিন্ন কোনও ব্যক্তিত্বই দুইবার কলকাতার মেয়র পদ অলঙ্কৃত করেননি। তাও যতীন্দ্রবাবু দুইবার মেয়র হয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার আগে। সেই হিসাবে ফিরহাদ স্বাধীনতার পরে প্রথম ব্যক্তিত্ব হতে চলেছেন যিনি দুইবার মেয়র পদ অলঙ্কৃত করতে চলেছেন। ফিরহাদ সেই হিসাবে কার্যত ইতিহাস গড়তে চলেছেন। মঙ্গলবার কলকাতার ৩৯তম মেয়র হিসাবে শপথ নিতে চলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কলকাতা পুরনিগম ভবনের ভিতরের লনে মঞ্চ তৈরি করে শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিদের বসার জন্য সব মিলিয়ে প্রায় ৫০০টি আসনের ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০টি আসন। মেয়রের পাশাপাশি এদিন পুরনিগমের চেয়ারপার্সন ও মেয়র পারিষদেরাও শপথ নেবেন।

২০১৫ সালে কলকাতার মেয়র হিসাবে শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়েছিলেন টাউন হলে। যদিও শোভনবাবুর আগে অবশ্য সমস্ত মেয়রই শপথ নিয়েছিলেন কলকাতা পুরনিগম ভবনের সভাকক্ষে। এ বার ঘটছে ব্যতিক্রম। পুরভবনের অধিবেশন কক্ষে শপথ গ্রহণের অনুষ্ঠান না করে তা পুরনিগম ভবনের লনে আয়োজন করা হয়েছে। মূলত অনুগামীদের ভিড় ঠেকাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন শপথ নেওয়ার পরেই মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের ঘরে নামফলক বসানো হবে বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই ভাবী মেয়রের অফিসঘর নতুন করে সাজানো হয়ে গিয়েছে। মেঝেতে পাতা হয়েছে নতুন কার্পেট। দেওয়ালে লাগানো হয়েছে নতুন ওয়ালপেপার। ঘরের আলোকসজ্জাও নতুন করে করা হয়েছে। মেয়রের ঘরে চেয়ার, টেবিল-সহ যাবতীয় আসবাব পালিশ করা হয়েছে। কার্যত মাসখানেক আগে থেকেই মেয়রের ঘরের যাবতীয় সামগ্রী বাইরে বার করে পুরো ঘর পরিষ্কার করা হচ্ছে।

মেয়র পারিষদদের অফিসঘরগুলিকেও নতুন চেহারা দেওয়া হয়েছে। ওই সমস্ত ঘরের দেওয়ালেও বসেছে নতুন ওয়ালপেপার। এদিন মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে কলকাতার সমস্ত বিধায়ক, মন্ত্রী ছাড়াও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বিশিষ্ট চিকিৎসকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শপথ নেওয়ার পরে দফতর বণ্টনের ঘোষণা হলেই মেয়র পারিষদদের অফিসঘরের সামনে তাঁদের নামফলক বসানো হবে। শপথ অনুষ্ঠান উপলক্ষে পুরভবনে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থারও আয়োজন করা হয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ