Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মুম্বই ভেনিস হয়েছে, কলকাতা নয়,’ কটাক্ষের জবাব দিলেন ফিরহাদ

লাগামছাড়া বৃষ্টিতে বানভাসি কলকাতা, চলতি বছরে সেই দৃশ্যই দেখেছে তিলোত্তমাবাসী। আর সেই কারণেই বারবার বর্তমান সরকার ও প্রাক্তন পুরবোর্ডকে কটাক্ষ করেছে বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগামছাড়া বৃষ্টিতে বানভাসি কলকাতা, চলতি বছরে সেই দৃশ্যই দেখেছে তিলোত্তমাবাসী। আর সেই কারণেই বারবার বর্তমান সরকার ও প্রাক্তন পুরবোর্ডকে কটাক্ষ করেছে বিরোধীরা। কিন্তু প্রকৃত কারণ না দেখেই কটাক্ষ করাই মঙ্গলবার জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার অষ্টম পুরবোর্ডের নবমতম মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ফিরহাদ হাকিম। আর শুরুতেই শহরে জমা জল নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ‘বিরোধীরা কথায় কথায় বলে কলকাতা লন্ডন হয়নি, ভেনিস হয়ে গিয়েছে, আমি তাদের বলি কলকাতা নয় মাদ্রাজ ও মুম্বই ভেনিস হয়ে গিয়েছে। আর এখন বৃষ্টির ধরণ বদলেছে। মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে তাই জল জমে যাচ্ছে। সঙ্গে হাই টাইড থাকে, কিন্তু জল আর দাঁড়ায় না।’

কলকাতা পুরভোটে দশ প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে অন্যতম ছিল জমা জলের যন্ত্রণা দূর করা। তাই নতুন পুরবোর্ড আগামী পাঁচ বছরে ২০০ টি পাম্প বসানোর কাজ করবে বলে জানানো হয়। সেই পথেই হাঁটবে পুরসভা, মেয়র হিসেবে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ‘কলকাতার গার্ডেনরিচ, ঠনঠনিয়া কালীবাড়ি-সহ পাঁচ-ছয়টি জায়গায় সমস্যা আছে। তা সমাধানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ২০০টা পাম্প বসানো হবে। শহরের তারের জঞ্জাল মুক্ত করা, বায়ু দূষণ রোধে মিস্ট ক্যানন করা হবে। সেচ দফতরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত খাল গুলি সংস্কার করতে হবে বলে জানিয়েছি। ওরা জানিয়েছে খুব শীঘ্রই খাল সংস্কার করা হবে।’

এছাড়াও ফিরহাদ হাকিম এও জানিয়েছেন, ‘এবার থেকে টক টু মেয়রের পাশাপাশি, শো ইউর মেয়র পরিষেবা চালু হচ্ছে। এতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। তাতে আপনার এলাকার সমস্যার ছবি তুলে আমাকে পাঠাবেন। দ্রুত সমস্যার সমাধান করা হবে।’

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে পেলেন দায়িত্ব?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের