১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৫ বছরের শিশু, যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের খোলা নলকূপের মধ্যে পড়ে গেল পাঁচ বছরের এক শিশু। রাজস্থানের দৌসা জেলায় এক শিশু আচমকাই পড়ে যায় ১৫০ ফুট গভীর নলকূপে । সোমবার থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ । জানা গিয়েছে, বিকেলে কালিখাড় গ্রামে শিশু আরিয়ান মীনা তার মায়ের সঙ্গে পাশের মাঠে যাচ্ছিল। আর তখনই সে পড়ে যায় খোলা নলকূপের মধ্যে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। টানা ২৪ ঘণ্টা ধরে চলছে শিশুটিকে উদ্ধার কাজ। ইতিমধ্যেই একটি পাইপের মাধ্যমে নলকূপের ভিতরে প্রবেশ করানো হচ্ছে অক্সিজেন। সেইসঙ্গে শিশুটির বর্তমান অবস্থান জানতে নলকূপের ক্যামেরাও ঢোকানো হয়েছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার অভিযান শুরু করেছে। দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার এবং বিধায়ক দীনদয়াল বেরওয়া সহ স্থানীয় কর্তৃপক্ষ জোর কদমে চালাচ্ছে উদ্ধারকাজ ।

এক আধিকারিক জানিয়েছেন, ‘ শিশুটির কাছে নিরাপদে পৌঁছানোর জন্য সমান্তরাল গর্ত খনন করা হয়েছে । বোরওয়েল থেকে সরাসরি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে । রাতভর উদ্ধারকাজ চালানো হয়েছে। ‘ অন্যদিকে দৌসার জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার বলেন, ‘যত দ্রুত সম্ভব শিশুটিকে নিরাপদে উদ্ধার করাই আমাদের প্রধান  অগ্রাধিকার।‘ কখন নলকূপ থেকে উদ্ধার হবে শিশুটি তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি  নিয়ে উদ্বিগ্ন গোটা এলাকা।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর