স্ত্রীর অমানবিক অত্যাচার,ভিডিও জবানবন্দি করে আত্মঘাতী IT কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন  স্ত্রী এবং পরিবারের হেনস্থা আর তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন প্রযুক্তি কর্মী। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে । সেখানে পরিবারের চাপের জেরে নিজেকে শেষ করে ফেললেন ৩৪ বছরের অতুল সুভাষ। পাশাপাশি মৃত্যুর আগে তিনি লিখে গেছেন ২৪ পাতার সুইসাইট নোট। সেইসঙ্গে মৃত্যুর আগে করেছেন একটি ভিডিও ।

পুলিশ সূত্রে খবর,  গত ৯ ডিসেম্বর আত্মঘাতী হয়েছেন অতুল ঘোষ।   নিজের ঘরের মধ্যেই তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরেই উদ্ধার হয় ২৪ পাতার একটি সুইসাইট নোট। বলে রাখা ভালো, ২৪ পাতার নোটের শুরুতে চারটি হাতে লেখা এবং ২০টি টাইপ করা পাতার লেখা ছিল । আর সেই নোটের শিরনামে লেখা ছিল ‘ন্যায়বিচার প্রাপ্য’।

এই পুরো সুইসাইট নোটের মধ্যে অ্যাকসেনচারে কর্মরত স্ত্রী এবং তার মা, ভাই এবং কাকার নামের কথা উল্লেখ করেছেন অতুল। তিনি লিখেছেন , তাঁকে মিথ্যে মামলায়  ফাঁসিয়ে দিয়েছেন স্ত্রী, তার মা এবং কাকা। আর এইসব মামলার জন্য চাওয়া হয়েছে ৩ কোটি টাকা । সেইকারণেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অতুল। তাই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন। এই পুরো বিষয়টি অতুল একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। সেই সঙ্গে  একটি ভিডিও রেকর্ড পাঠান । তাতেই সামনে আসে পুরো ঘটনা।  ইতিমধ্যেই অতুলের স্ত্রী এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। এই ঘটনা নিয়ে জোর কদমে শুরু হয়েছে তদন্ত ।

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের