হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৮

হিমাচল প্রদেশের চম্বা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন পর্যটক ও স্থানীয় চালক। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছে এক পর্যটকবাহী ট্যাক্সি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! হিমাচল প্রদেশের চম্বা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন পর্যটক ও স্থানীয় চালক। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছে এক পর্যটকবাহী গাড়ি। চম্বা জেলার আদিবাসী এলাকা চুরাহ-এর সাচ পাস থেকে বৈরাগড় যাওয়ার পথে কালাবানের তীক্ষ্ণ বাঁকের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার বেঙ্গালুরুর এক পরিবার পর্যটন শহর ডালহৌসি থেকে গাড়ি ভাড়া করে সাচ পাসে তুষারপাত দেখার জন্যে যাচ্ছিলেন। তাঁরা অন্য একটি পর্যটক পরিবারের সঙ্গে তাঁদের গাড়ি-যাত্রা ভাগাভাগি করে নিয়েছিলেন।

গত শুক্রবার গাড়িতে উঠেছিলেন। কিন্তু চালক তাঁদের গন্তব্যে দিয়ে সময়মতো ডালহৌসিতে ফেরৎ আসেনি। এরপরেই গাড়ির মালিকের চিন্তা শুরু হয়। জিপিএস-এর মাধ্যমে দেখতে পান গাড়িটি কালাভানের কাছে একটি জায়গায় রয়েছে এবং সেটি কোনও নড়াচড়া করছে না। এরপরেই শনিবার বিকেলে স্থানীয় পুলিশকে তিনি খবর দেন। এরপর স্থানীয় পুলিশ তল্লাশি শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। বৈরাগড় যাওয়ার পথে কালাবানের তীক্ষ্ণ বাঁকের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে গাড়িটি পড়ে গিয়েছে। যার ফলে গাড়ির মধ্যে থাকা ৮ জনই মারা গিয়েছেন। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সে জায়গাটি একেবারে নিরিবিলি বলে কেউ টের পায়নি।

অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক-সহ আটজনের দেহ উদ্ধার করেছে। মৃতরা হলেন চালক বিশ্বাস সালহোটা, কর্ণাটক ও ছত্তিশগড় থেকে আসা পর্যটক অরবিন্দ চন্দ্রকর, প্রাচী, দর্শ, অক্ষত, পি. জি. কার্তিঘ্যন, মণিমালা ও নন্দন। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। ময়নাতদন্তের জন্য সব মৃতদেহ চম্বা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে। তবে এটাই প্রথম নয়, সাচ পাস সড়কে ঘন ঘন দুর্ঘটনার কারণে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছেন। কিন্তু কিছুতেই কোনও কাজ হচ্ছে না।

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা