বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

আজ রবিবার (৩১ মে), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর বহু অপেক্ষিত ফাইনাল। গুজরাত টাইটান্সের সঙ্গে মুখোমুখি হচ্ছে গতবছরের আইপিএল বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (৩১ মে), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর বহু অপেক্ষিত ফাইনাল। গুজরাত টাইটান্সের সঙ্গে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই হাইভোল্টেজ IPL ফাইনাল। যা দেখতে অপেক্ষায় গোটা দেশ। জানা যাচ্ছে, সমাপনী অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন বলিউডের একঝাঁক তারকা। কিন্তু কারা কারা পারফরম্যান্স করবেন, তা এখনও প্রকাশ্যে আনা হয় নি।

ইতিমধ্যেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেশ কয়েকজন বলিউড তারকাকে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, কৈলাশ খের গাইতে পারেন। আমেদাবাদ বিমানবন্দর থেকে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে কিছু মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। এছাড়া অন্য একটি ভিডিওতে জুনিয়র শিল্পীদের একটি জনপ্রিয় গানের মহড়া দিতে দেখা গিয়েছে। কিন্তু এই বিষয়ে কৈলাশ খের, অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ভিডিওগুলি দেখে সবার অনুমান, গায়ক IPL-এর সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এছাড়া অভিনেতা বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর এবং পূজা হেগড়েও আমেদাবাদে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে তাঁদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বরুণকে ভক্তদের সঙ্গে কথা বলতে, তাঁদের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে। অনুমান, আইপিএলের সমাপনী অনুষ্ঠানে এই অভিনেতাদেরও দেখা যাবে। মাঠ থেকে তাঁরা তাঁদের আসন্ন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচার করতে পারেন। কিন্তু এই বিষয়েও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি