বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার কালীঘাটে তৃণমূলের ডাকা পরিষদীয় দলের বৈঠক ভেস্তে গেল। মোট ৮০ জন নির্বাচিত বিধায়কের মধ্যে মাত্র উপস্থিত ছিলেন ২০ জন বিধায়ক(20 MLA’s)।৬০ জন নির্বাচিত বিধায়ক অনুপস্থিত ছিলেন বৈঠকে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচিত বিধায়করা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার পর নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন । তাই আপাতত এই বৈঠক বাতিল করা হয়েছে। তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ(MLA Kunal Ghosh) কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhay)এর ওপর হামলার ঘটনার পর থেকেই এলাকায় এলাকায় তৃণমূলের বিধায়করা নানা ধরনের কর্মসূচি নিয়ে ব্যস্ত। শনিবার রাত থেকেই তৃণমূল সুপ্রিম এর কাছে নির্বাচিত বিধায়করা রবিবারের বৈঠক পিছিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছিলেন।

কিন্তু তারপরেও যারা আসতে পারে তাদের সঙ্গে মুখোমুখি বসে একটি আলোচনার পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু তারা আসতে পারল না তাই আজকের বৈঠক বাতিল করা হয়েছে। পরবর্তীকালে আবার এই বৈঠকের দিনক্ষণ জানানো হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর হামলা হকার উচ্ছেদ এবং দলীয় কর্মীদের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া এবং আক্রমণের প্রতিবাদে একজন সোমবার গোটা রাজ্যে ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। কুনাল ঘোষ দাবী করেছেন, বর্তমান পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই পরিস্থিতি পরিবর্তিত হলে পরবর্তীকালে তারা রবিবার বাতিল হয়ে যাওয়া বৈঠক ফের করবেন। রবিবারের বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা হলেন-ফিরহাদ হাকিম,কুনাল ঘোষ ,শোভনদেব চট্টোপাধ্যায়,নয়না বন্দ্যোপাধ্যায় ,গুলশান মল্লিক ,পুলক রায় ,বিমান বন্দ্যোপাধ্যায় ,বিনা মণ্ডল ,রহিম বকশী ,রুব্বানু রহমান ,অসীমা পাত্র,সমীর জানা ,অশোক দেব , মদন মিত্র, তৌসিফ রহমান, আলিফা রহমান,আব্দুল খালেক মোল্লা,জেবের শেখ, চাপড়ার বিধায়কমতিবুর রহমান সহ ২০জন বিধায়ক উপস্থিত ছিলেন।

বৈঠকে যোগ দিতে এসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য,ডেরেক ও ব্রায়াম। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন না জাভেদ খান, সন্দীপন‌ সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তবে সোমবার পঞ্চায়েত এলাকা থেকে শহর এবং ওয়ার্ডে ওয়ার্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিনিয়র সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দলের বিধায়ক নেতাকর্মীদের ওপর হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে যেরকম কর্মসূচি নেওয়া হবে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, তৃণমূলে পক্ষ থেকে, তেমনি এর পাশাপাশি কলকাতায় রানী রাসমণি এভিনিউতে যে অবস্থান কর্মসূচি রয়েছে তৃণমূলের সেখানে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী