আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৫ সালে লক্ষ্মীলাভ হবে কোন কোন শেয়ারে বিনিয়োগ করলে? জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: শেয়ার বাজারে উত্থান-পতন লেগেই থাকে। চলতি বছরেও একাধিক ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তবে তার মধ্যেও লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। রিপোর্ট বলছে, এই বছর সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১২০০০ পয়েন্ট পাশাপাশি নিফটি বেড়েছে ৩৭০০ পয়েন্ট। প্রত্যাশার চেয়েও অনেক বেশি লাভ  হয়েছে। তবে ২০২৫ সালে কোন কোন শেয়ারে বিনিয়োগ করলেই ঘরে আসবে লক্ষ্মী? রইল সেই তালিকা।

ব্রোকারেজ সংস্থা জেএম ফিনান্সিয়াল ২০২৫ সালে ব্যাপক বৃদ্ধি পেতে পারে এমন ১১টি স্টকের তালিকা প্রকাশ করেছে। যেগুলি আগামী বছর ৯ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লাভ দিতে পারে।

১. ভেল’ (BHEL): বর্তমানে শেয়ারটির বাজারমূল্য ২৫৩ টাকা। আগামী বছর এই শেয়ারের সর্বোচ্চ মূল্য ৩৭১ টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীরা ৪৯ শতাংশ লাভ পেতে পারেন এখানে বিনিয়োগ করলে।
২. মেট্রোপলিস: বিশেষজ্ঞদের দাবি আগামী বছর শেয়ারটির সর্বোচ্চ মূল্য হতে পারে ২৫০০ টাকা। অর্থাৎ ১৪.৩ শতাংশ লাভ দিতে পারে স্টকটি।
৩. স্যায়েন্ট ডিএলএম (Cyient DLM): সর্বোচ্চ মূল্য হতে পারে ৯৬০ টাকা। অর্থাৎ ৪৫ শতাংশ লাভ দিতে পারে স্টকটি।
৪. হারভেলস (Havells): এই স্টকের সর্বোচ্চ দাম ২০৩১ টাকা হতে পারে। শতাংশের হিসেবে লাভ হতে পারে ১৮.৪ শতাংশ।
৫. জি এন্টারটেনমেন্ট (Zee Entertainment): বিনোদন দুনিয়ার এই স্টক ২০২৪ সালেও যথেষ্ট লাভের মুখ দেখিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ২০২৫ সালে ২০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে শেয়ারটির দাম। অর্থাৎ ৪১ শতাংশ লাভ পাবেন বিনিয়োগকারীরা।
৬. কেপিআইটি টেক (KPIT Tech): বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারে এই মিড ক্যাপ শেয়ারটিও। আগামী বছর শেয়ারের দাম পৌঁছতে পারে ২০৪০ টাকা। অর্থাৎ ৩৩.১ শতাংশ লাভ পাবেন বিনিয়োগকারীরা।
৭. আলুওয়ালি কনট্রাক্টস (Ahluwalia Contracts): এই শেয়ারে বিনিয়োগ করলে আগামী বছর ৩৩.১ শতাংশ লাভ হতে পারেন বলে মনে করা হচ্ছে। শেয়ারের সর্বোচ্চ দাম উঠতে পারে ১৩১৫ টাকা।
৮. সম্বর্ধনা মাদারসন (Samvardhana Motherson): এই স্টকের সর্বোচ্চ দাম ২১০ টাকা হতে পারে। শতাংশের হিসেবে লাভ হতে পারে ২৫.৭ শতাংশ।
৯. মারুতি সুজুকি (Maruti Suzuki ): শেয়ারটির টার্গেট প্রাইস ধরা হয়েছে ১৫২৫০ টাকা। অর্থাৎ ৩৫ শতাংশ লাভের সম্ভাবনা।
১০. নিপ্পন এএমসি (Nippon AMC): সর্বোচ্চ মূল্য হতে পারে ৮০০ টাকা। অর্থাৎ ৯ শতাংশ লাভ দিতে পারে স্টকটি।
১১. অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank): বর্তমানে শেয়ারটির দাম ১১৪৭ টাকা। আগামী বছর এই শেয়ারের সর্বোচ্চ মূল্য ১৪২৫ টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীরা ২২.৫ শতাংশ লাভ পেতে পারেন এখানে বিনিয়োগ করলে।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ