চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিকে হারাল বাংলা, প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি অভিষেক পোড়েলের

নিজস্ব প্রতিনিধিঃ বিজয় হাজারে ট্রফির প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলল বাংলা।  দিল্লিকে ছয় উইকেটে হারিয়ে জয় পেল বাংলা। তবে এই জয়ের পিছনে মূল অবদান রয়েছে অভিষেক পোড়েলের। ওপেনিংয়ে নেমে দুরন্ত সেঞ্চুরি তিনি করলেন। প্রথম ম্যাচেই ১৩০ বলে ১৭০ রানে অপরাজিত থাকলেন তিনি ।

অভিষেকের ইনিংসে ৭টি ছক্কা এবং ১৮টি চার রান করেছেন। আর তাতে  বাংলাকে মাত্র ৪১.৩ ওভারে ছয় উইকেটের জয় এনে দেন। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলা মুখোমুখি হয়েছিল দিল্লি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। আর তাতে মুখ থুবড়ে পড়েন দিল্লির খেলোয়াড়রা। প্রথমেই একের পর এক উইকেট তারা হারান। এরফলে ৭ উইকেটে ২৭২ রান তোলে দিল্লি।

অন্যদিকে মাঠে ব্যাট হাতে খেলতে নেমেই ঝড় তোলেন কলকাতার ব্যাটাররা । ১৩০ বলে ১৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিষেক পোড়েলে। সেইসঙ্গে ৩৯ বলে ৩৭ রান করেন অনুষ্টুপ মজুমদার। এরফলে  ৪১.৩ ওভারে ৪ উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলা দল।  বলা বাহুল্য,  বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে   ২৩ ডিসেম্বর ।

Published by:

Share Link:

More Releted News:

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ