বড়দিনের ভিড়ে জিতল কে? চিড়িয়াখানা নাকি ইকো পার্ক, প্রকাশ্যে তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিনের সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তাই বেশ উষ্ণ ছিল এবারের যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় ছিল শহরের দর্শনীয় জায়গাগুলিতে। কেউ কেউ মা-বাবা, পরিবারের সঙ্গে ঘুম ভাঙা চোখে ঢুলতে ঢুলতে হাজির চিড়িয়াখানায়। কারও গন্তব্য আবার ইকো পার্ক, নিকো পার্কে। বেলা যত বেড়েছে ততই ভিড় বেড়েছে কলকাতার রাস্তায়।

ভিড়ের নিরিখে এ বারে কে  টেক্কা দিল  এই নিয়ে ইতিমধ্যেই সামনে এসেছে পরিসংখ্যান । সেখানেই দেখা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় বড়দিনের দিন এসেছিলেন প্রায় ৭০ হাজার মানুষ। এরপরেই রয়েছে ইকো পার্ক। সেখানে আসেন ৫৫,৫৪০ জন।  পাশাপাশি আলিপুর মিউজিয়ামে যান প্রায় ৭ হাজারের বেশি মানুষ। অন্যদিকে সায়েন্স সিটি হোক বা ভিক্টোরিয়া— শহরের দুই গন্তব্যকে ঘোরার তালিকায় রেখেছিলেন অনেকেই।  সায়েন্স সিটিতে গিয়েছিলেন ২০ হাজার ৮৭৯ জন। আর ভিক্টোরিয়াতে   ৩৫ হাজার ৩১৯ জনের ভিড় হয়েছিল। তবে  বড়দিনের বিকেলে  শহরে ভিড় চোখে পড়ার মত পার্ক স্ট্রিট, বো ব্যারাক চত্বরে।

উল্লেখ্য, ২০২৩ সালের  মতো এ বছর ভিড়ের লড়াইয়ে জোর টক্কর ছিল চিড়িয়াখানা এবং ইকো পার্কের মধ্যে। শেষ পর্যন্ত সেরার মুকুট ধরে রাখল চিড়িয়াখানাই।   একথায় বলা যায়, বড়দিনে  শীতের আমেজকে গায়ে মেখে তাই সকাল থেকেই রাস্তায় নেমে পড়ে আমজনতারা । 

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের