সাতসকালে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, জখম ২২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার  পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার খন্ডরুই এলাকায় দুর্ঘটনা কবলে পড়ল যাত্রীবাহী বাস। আর তাতে আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মোহনপুর-মেদিনীপুর রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খন্ডরুই পাওয়ার হাউসের কাছে নয়ানজুলিতে উল্টে যায়। এই দুর্ঘটনা  দেখেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় স্থানীয়রা । প্রথমে তারাই দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। এরপর খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় দাঁতন থানার  পুলিশ । জখম ২২ জনকে উদ্ধার করে কয়েকজনকে খন্ডরুই গ্রামীণ হাসপাতাল এবং এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্বাভাবিকভাবে এদিন সাতসকালে এই  ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ।

দুর্ঘটনা প্রসঙ্গে এক  বাস যাত্রী জানান, বাসটি মোহনপুর থেকেই দ্রুত গতিতে থাকার ফলে দাঁতন থানার খন্ডরুই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। আর তাতেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খন্ডরুই এলাকার রাস্তার বেহাল অবস্থা। সেইজন্য এদিন দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই দাঁতন থানার পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে । কীভাবে এদিন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে