বাদ গেলেন মিচেল মার্শ, সিডনি টেস্টে অভিষেক ওয়েবস্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে পঞ্চম টেস্ট। তার আগে দলে একটি পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের আগে দল থেকে বাদ পড়লেন মিচেল মার্শ। তাঁর জায়গায় অভিষেক ঘটতে চলেছে ৩১ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার বো ওয়েবস্টারের।

মিচেল প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানান, ‘মিচেল এখনও পর্যন্ত প্রত্যাশা মতো রান বা উইকেট পায়নি এই সিরিজ়ে। ওর একটা বিরতির প্রয়োজন এখন।মিচেলের সঙ্গে কথা হয়েছে আমার। রান বা উইকেট না পাওয়ায় ও নিজেও হতাশ আছে।’

অন্যদিকে ওয়েবস্টারকে নিয়েও কামিন্স জানান, ‘স্কোয়াডের সঙ্গেই আছে ওয়েবস্টার। মার্শ দলকে ভরসা দিয়েছে অনেকবার, তবে আমাদের মনে হয়েছে এটাই সেরা সময় ওয়েবস্টারকে দলে সুযোগ দেওয়ার জন্য।’

ক্যাপ্টেন হিসেবে ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে অ্যাশেজ, সবই জিতেছেন প্যাট কামিন্স। একমাত্র অধরা থেকে গিয়েছে বর্ডার গাভাসকর ট্রফি খেতাব। সেটা জয়ের লক্ষ্যেই এখন এগোচ্ছে অস্ট্রেলিয়া দল।চতুর্থ টেস্টের আগে স্কোয়াডে এসেছিলেন ওয়েবস্টার।ওই টেস্টে স্যাম কন্সটাসের অভিষেক হয়েছিল। এবার সিডনিতে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক ঘটতে চলেছে ওয়েবস্টারের।ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন এই পেসার অলরাউন্ডার। প্রথম শ্রেণির ম্যাচে ৫২৯৭ রান করার পাশাপাশি ১৪৮টি উইকেটও নিয়েছেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর