উড়ল ড্রোন , চোলাই মদ ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ হাওড়া পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে মিলছে চোলাই মদের কারখানা ও ঠেকের হদিশ। আর তাই এবার এই কর্মকাণ্ডের ওপর নজর রাখতে নয়া পদক্ষেপ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ । শুক্রবার  সকাল থেকে দুপুর পর্যন্ত জলে, ডাঙায় এবং আকাশে ড্রোনের মাধ্যমে অভিযান চালাল হাওড়া পুলিশের আধিকারিকরা ।

ড্রোনের মাধ্যমে  বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাওড়া গ্রামীণের পুলিশ জেলার একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে । সব চেয়ে বেশি উলুবেড়িয়া থানা এলাকা থেকে  উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোলাই তৈরির জিনিস ।  জানা গিয়েছে, এই চোলাই কর্মকাণ্ডের অভিযানে নেতৃত্ব দিয়েছেন হাওড়া গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার জর্জ অ্যালেন জন, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব এবং অন্য পুলিশকর্মী ও অফিসাররা। এই অভিযানের জন্য  একদল পুলিশকর্মী ও অফিসার রওনা হন লঞ্চে, আর এক দল সড়কপথে মদাই গ্রামের উদ্দেশে রওনা হন। সেই সঙ্গে ওড়ানো হয় ড্রোন।

হাওড়া গ্রামীণ পুলিশের সুপার জানিয়েছেন, এখান অব্যাহত রয়েছে এ ধরনের অভিযান। বেআইনি কারবারে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। কয়েক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে চোলাই মদ এবং চোলাইয়ের উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে । এখন পর্যন্ত এই অভিযানে হুগলি নদীর তীরে, উলুবেড়িয়া থানা এলাকার হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই এবং ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার হয়েছে ৫৬ হাজার লিটার চোলাই মদ উদ্ধার । যার আনুমানিক দাম ৬০ লক্ষ টাকা।  

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর