গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল, কবে থেকে চলবে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার‘। আর কিছুদিন পরেই শুরু হবে সেই গঙ্গাসাগর মেলা। ২০২৫ এর জানুয়ারির ৮ থেকে ১৭ পর্যন্ত চলবে এই মেলা। তার জন্য এখন থেকেই চলছে অতিরিক্ত নিরাপত্তার টহলদারি। এর পাশাপাশি একাধিক রেল পরিষেবা দেওয়ার কথা জানিয়ে ছিল রেল। এবার সেই পূর্ব ঘোষণা অনুযায়ী, ১২টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি সামনে এনেছে রেল কর্তৃপক্ষ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ সহ বিভিন্ন প্রান্ত থেকে ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গ্যালোপিং স্পেশাল ট্রেন চালাবে। সেই সঙ্গে আরও ৩টি লোকাল ট্রেনের যাত্রা পথ বাড়ানো হয়েছে। ১২টি স্পেশাল ট্রেনের মধ্যে শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর থেকে ১টি এবং কাকদ্বীপ থেকে ১টি ট্রেন ছাড়বে।

জানা গিয়েছে, মেলা ঊপলক্ষে সকাল ৬টা ১৫ মিনিটে নামখানার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ থেকে ছাড়বে। সেই সঙ্গে শিয়ালদহ দক্ষিণ থেকে নামখানার উদ্দেশ্যে দুপুর ২টো  ৪০ মিনিটে এবং বিকেল ৪টে ২৪ মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে। ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা স্টেশন থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে নামখানার উদ্দেশ্যে দুটি ট্রেন ছাড়বে। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত রাত ৯টা ৩০ মিনিটে নামখানার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে এবং লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রাত ২টো ০৫ মিনিটে ৫টি স্পেশাল ট্রেন ছাড়বে। রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতো চলবে। গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর  এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। সেই সঙ্গে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।

উল্লেখ্য, মকর সংক্রান্তি পড়ছে ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। পূণ্যস্নানের সময় লাগছে সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগরের পূণ্যার্থীদের সঙ্গে দেখা করতে বাবুঘাটে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মেলার পরিস্থিতি খতিয়ে দেখতে ৬ থেকে ৮ জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে