কুলতলির পর গোসাবা, ফের বাঘের হানায় আতঙ্ক গ্রামে

বড়দিনের সপ্তাহে গ্রামবাসীর রাতের ঘুম উড়িয়ে কুলতলির শেখপাড়া ও ডোঙাজোড়ার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল বাঘ

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের সপ্তাহে গ্রামবাসীর রাতের ঘুম উড়িয়ে কুলতলির শেখপাড়া ও ডোঙাজোড়ার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল বাঘ। টানা ছয়দিনে লুকোচুরি খেলে অবশেষে বন কর্মীদের হাতে ধরা দেয় রয়্যাল বেঙ্গল। ঠিক সেই স্মৃতিই ফিরল গোসাবাতে। শুক্রবার সকালেই গোসাবার চরঘেরি গ্রামে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান মৎস্যজীবীরা। মিনিটের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়েই বন কর্মীরা ওই এলাকায় জাল দিয়ে ঘিরে ফেলেছেন বলে জানা গিয়েছে। বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

গ্রামবাসীদের এলাকায় যেতে নিষেধ করেছেন বন কর্মীরা। সূত্রের খবর, গোসাবার ওই গ্রামে ম্যানগ্রোভের জঙ্গলে লুকিয়ে রয়েছে বাঘটি। যদিও পায়ের ছাপ দেখেই বাঘটির বয়সের অনুমান লাগাচ্ছে বন কর্মীরা। নদীর পার ও জঙ্গল নাইলন দড়ির জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আতঙ্কিত হতে গ্রামবাসীদের বারণ করছেন বন কর্মীরা। অনুমান, সুন্দরবনের জঙ্গল থেকে নদীতে সাঁতার কেটে লোকালয়ের দিকে খাবারের সন্ধানে এসেছে বাঘটি। বুধবার বন দফতর জানায়, কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল সম্পূর্ণ সুস্থ। ওই দিনই সকালে ছেড়ে দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে।

আর মাত্র দু’দিনের মাথায় ফের সুন্দরবনের জঙ্গল ছেড়ে লোকালয়ে দেখা মিলল বাঘের। গত বৃহস্পতিবার কুলতলির শেখপাড়া জঙ্গলে ফের পায়ের ছাপ ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও সেটি বন বিড়ালের পায়ের ছাপ বলেই জানান বন কর্মীরা।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ