‘শস্যবিমা’ প্রকল্পে ৯ লক্ষ কৃষককে দেওয়া হয়েছে ৩৫০ কোটি, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একদিকে  যেমন কৃষকবন্ধু  প্রকল্প চালু করেছেন। তেমনি শুরু করেছিলেন কৃষকদের জন্য  ‘শস্য বিমা’ প্রকল্প । যাতে এই বিমার  মাধ্যমে রাজ্যের কৃষকরা পান বিশেষ সুবিধা। বর্তমানে  নয়া নজির  গড়ল  মুখ্যমন্ত্রীর তৈরি করা এই  ‘শস্যবিমা’ প্রকল্প ।

বুধবার এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,’ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় আমরা এখন ৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩৫০ কোটি টাকা প্রদান করছি। চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদের এই সহায়তা দেওয়া হয়েছে । কৃষকদের এই  শস্য বিমার জন্য কোনও অর্থ দিতে হয় না । ২০১৯ সালে তৈরি হওয়া এই প্রকল্পের আওতায় রয়েছেন  ১.১২ কোটি কৃষকেরা।  আমরা সবসময় বাংলার কৃষকদের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকব।‘

উল্লেখ্য, বাংলার শস্য বিমায় নাম নথিভুক্ত করতে হলে কৃষকদের জমির দলিল সহ কিছু নথি প্রয়োজন। তবেই নাম নথিভুক্ত করা যায়। বন্যা, খরা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রতিবছর বহু কৃষক ক্ষতির সম্মুখীন হন। এই বিমা করা থাকলে সে ক্ষেত্রে কৃষকরা সহজেই পেয়ে যান  ক্ষতিপূরণ । 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?