ভারতে ওমিক্রনের ছোবলে দ্বিতীয় মৃত্যু! মানতে নারাজ কংগ্রেস সরকার

গোটা বিশ্বেই চোখ রাঙাচ্ছে করোনা। আমেরিকা থেকে ব্রিটেন এমনকি ইউরোপে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বেই চোখ রাঙাচ্ছে করোনা। আমেরিকা থেকে ব্রিটেন এমনকি ইউরোপে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এর মাঝেই ভারতেও হু হু করে বিস্তার বাড়াচ্ছে করোনার এই নয়া প্রজাতি। যার হানায় ফের মৃত্যু দেখল ভারত। সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরে ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণেতে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর সামনে আসে। এবার রাজস্থানের উদয়পুরে দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। যদিও রাজস্থানের স্বাস্থ্য কর্তারা এই মৃত্যুর জন্য ওমিক্রনকে দায়ী করতে চাইছেন না।

রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে, ৭৩ বছরের ওই বৃদ্ধ গত ১৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হন। যদিও ২১ ডিসেম্বর করোনা নেগেটিভ হন ওই ব্যক্তির। গত ২৫ ডিসেম্বর ফের কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হন। পরবর্তীতে ওমিক্রনের হাত থেকেও মুক্ত হয়েছিলেন। অবশেষে শুক্রবার মৃত্যু  হয় ওই বৃদ্ধের। রাজস্থানের স্বাস্থ্য কর্তারা এই মৃত্যুর জন্য দায়ী করছেন হাইপারটেনশন ও মধুমেহকে। গতকাল ভারতে ওমিক্রনের প্রথম বলি হয় মহারাষ্ট্রের এক প্রৌঢ়। মহারাষ্ট্র স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়, সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি। দেশে ফেরার পরেই জানা যায় যে তিনি করোনা আক্রান্ত। মৃত ওই ব্যক্তির বয়স ৫২ বছর বলে জানা যায়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রৌঢ়। ২৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। কিন্তু তখনও যে তিনি ওমিক্রন আক্রান্ত সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মৃত্যুর প্রায় দুদিন পরে চিকিৎসকরা ওই ব্যক্তির এনআইভি রিপোর্ট হাতে পেয়ে জানতে পারেন যে ওমিক্রন থাবা বসিয়েছিল ওই প্রৌঢ়ের শরীরে। আর মূলত সেই কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

 

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…