জালিয়াতি রুখতে ইউভি থ্রেড বসবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে, কড়া পদক্ষেপ সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জালিয়াতি রুখতে টাকার নোটে ব্যবহৃত প্রযুক্তি এবার বসবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। নোটের গায়ে যেমন বিশেষ ধাতুর রেখা থাকে, তাই বসানো হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। ইউভি সিকিওরিটি থ্রেডরাখলে বন্ধ হবে জালিয়াতি। প্রশ্নপত্র ফাঁস আটকাতে এমনই ভাবনা গ্রহণ করতে চলেছে সংসদ।  

ধাতু বা ক্ষেত্রবিশেষে প্লাস্টিকের তৈরি সিকিওরিটি থ্রেড বিশেষ প্রযুক্তিতে বসিয়ে দেওয়া হয় নোটে। এই থ্রেডে কোনও গোপন শব্দ, নকশা বা দুইই থাকতে পারে। শুধুমাত্র অতিবেগুনি রশ্মি দিয়েই সেগুলি দেখা সম্ভব। এর জন্য ইউভি টর্চ বা স্ক্যানার ব্যবহার করা হয়। মাইক্রোপ্রিন্ট, হলোগ্রাফি, কালারশিফট প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করা হয় থ্রেডের নকশা বা শব্দগুলি বসানোর জন্য। কাগজের মুদ্রা বা টাকা, পাসপোর্ট সহ বিভিন্ন নথিতে জালিয়াতির সম্ভাবনা থাকে বলে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অনেক সময়ই মার্কশিট জালিয়াতির চেষ্টা হয়। জাল মার্কশিট নিয়ে গত বছর শহরের একটি নামজাদা কলেজে ভর্তিও হয়ে গিয়েছিল এক ছাত্র। জাল মার্কশিটে ইচ্ছেমতো নম্বর বসিয়ে নিয়েছিল সে। এই জালিয়াতি অবশ্য পরে ধরা পড়ে যায়। তবে, এই ঘটনার পরেই মার্কশিটকে আরও নিরাপদ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর থেকে মার্কশিটে কিউআর কোড ব্যবহার করছে সংসদ। তবে, সন্দেহ না হলে সেই কিউআর কোড কেউ স্ক্যান নাও করতে পারে। কিন্তু সিকিওরিটি থ্রেড প্রথম দর্শনেই চোখে পড়বে। আর এটা জাল করা কার্যত অসম্ভব। অনেক জাল নোটে সিকিওরিটি থ্রেড ব্যবহার করা হলেও সেগুলি ইউভি রেতে ফেললেই ধরা পড়ে যেত। তবে, আসলের মতো দেখতে সিকিওরিটি থ্রেড তৈরি করতেও যে প্রযুক্তি প্রয়োজন, তা সাধারণ দুষ্কৃতীদের কাছে থাকে না। এই কারণেই এটিকে নিরাপত্তার ক্ষেত্রে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্থানে রাখেন বিশেষজ্ঞরা। 

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ