স্যালাইনে বিষক্রিয়ায় ভেন্টিলেশনে সঙ্কটজনক ২ প্রসূতি, হাসপাতাল জুড়ে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্যালাইনের বিষক্রিয়ার ফলে মেদিনীপুর মেডিক্যালের হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন চার প্রসূতি। দুজন ভর্তি ভেন্টিলেশনে। দুজনকে রাখা হয়েছে আইসিউতে। তাদের ডায়ালিসিস থেকে একাধিক পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। আর এই ঘটনার জেরে হাসপাতাল চত্বর জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।

হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখা প্রসূতিদের অবস্থা সঙ্কটজনক। তাদের ডায়ালিসিস থেকে বায়োপসি-সহ একাধিক পরীক্ষা করা হচ্ছে। আইসিউতে থাকা বাকি দুই রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই খবর। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই রোগীদের ওপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা।

স‌্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে এই অভিযোগ ওঠে। তারপরই শুক্রবার সকালে মারা যান মামনি রুইদাস নামে এক প্রসূতি। আর সেই থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছয় স্বাস্থ্যভবনের ১৩ সদস্যের প্রতিনিধি দল। কীভাবে এই গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে এই দল হাসপাতাল চত্বরে আসে। কিন্ত তাতেও রোগীর পরিবার সহ এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ কিছুতেই কমছে না। রবিবার বিক্ষোভ দেখান ডিওয়াইএফওয়াই। এর জেরে সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে হাসপাতাল চত্বর। পুলিশে ছয়লাপ গোটা এলাকায়।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে