সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দিলে এবার মিলবে ২৫ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অনেক আগেই পুরস্কার চালু করেছিল কেন্দ্র। হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হত মানবিক ব্যক্তিকে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। পুলিশি ঝামেলা এড়াতে অনেকেই পথ দুর্ঘটনায় আহত মৃত্যুপথযাত্রীকে হাসপাতালে পৌঁছে দিতে চান না। এবার গুড সামারিটান অর্থা‍ৎ সুনাগরিকদের জন্য পুরস্কারের আর্থ এক ধাক্কায় পাঁচ গুণ বাড়ানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। পথ নিরাপত্তা নিয়ে পুণেতে এক কর্মসূচিতে ওই কথা জানিয়েছেন তিনি।

তিন বছর আগে ২০২১ সালে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যায় রাশ টানতে বিশেষ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। পথ দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচাতে হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার টাকার পুরস্কার চালু করা হয়েছিল। কিন্তু ওই সামান্য টাকার পুরস্কার সাধারন মানুষকে তেমন উদ্ধুব্ধ করতে পারেনি। চোখের সামনে পথ দুর্ঘটনায় আহতদের কাতরাতে দেখলেও পুলিশি ঝামেলার ভয়ে অনেকেই ঝুঁকি নিয়ে হাসপাতালে পৌঁছে দেন না। সরকারি পরিসংখ্যান বলছে, শুধু ২০২৪ সালেই দেশে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় এক লাখ ৮০ হাজার। তার মধ্যে শুধু হেলমেট না পরার কারণেই মৃত্যু হয়েছে ৩০ হাজার জনের। ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের মধ্যেই এই দুর্ঘটনা বেশি ঘটেছে। মূলত স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের কাছে প্রবেশ এবং প্রস্থানের জায়গাতেও অনেক দুর্ঘটনা ঘটেছে। সঠিক পরিকল্পনার অভাবে পথ দুর্ঘটনায় ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিতে যাতে আহতদের সঠিক চিকি‍ৎসা হয় তার জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে। তাতে আহতদের জন্য ‘নগদহীন চিকিৎসা’-র সুবিধা থাকছে। পথ দুর্ঘটনায় আহতদের সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের কাছে দুর্ঘটনার খবর জানানো হলে ওই সুবিধা মিলবে।  

 

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের