২ দিনের সফরে চিন যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে আগামী ২৬ জানুয়ারি দু’দিনের সফরে বেজিং যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদেশ মন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সূত্রের খবর, সীমান্ত সমস্যা মেটানোর পাশাপাশি চিনের সঙ্গে ভারতের সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার বিষয়টি অগ্রাধিকার পাবে বিদেশ সচিবের সফরে।

দুঁদে কূটনীতিবিদ হিসাবে পরিচিত ১৯৮৯ সালের ফরেন সার্ভিস অফিসার বিক্রম মিশ্রি  চিন বিশেষজ্ঞ হিসাবে বিশেষ পরিচিত। ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত তিনি বেজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পলন করেছিলেন। সেই সময়েই অর্থা‍ৎ ২০২০ সালে গালওয়ানে ভারতীয় ও চিনা লাল ফৌজের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দুই দেশই যুদ্ধংদেহী মনোভব নিয়েছিল। সেই সময় দিল্লি ও বেজিংয়ের মধ্যে উত্তেজনা কমাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিক্রম। আর তার পুরস্কার হিসাবেই বিনয় মোহন কোয়েত্রা অবসর নেওয়ার পরে তাঁকে বিদেশ সচিবের পদে বসায় মোদি সরকার।

গালওয়ান সংঘর্ষের পরে বেজিং ও দিল্লির মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছিল তা অনেকটাই ঘুচেছে। ব্রিকস সম্মেলনের এক ফাঁকে কাজানে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। গত ডিসেম্বরেই চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে আলাদা বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওই বৈঠকের পরেই দুই দেশের তরফে সীমান্তে উত্তেজনা কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সীমান্ত উত্তেজনা অনেকটা প্রশমিত হওয়ায় দুই দেশের মধ্যে যাতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বাধা দূর করা যায়, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া নিয়ে আলোচনা হবে বিদেশ সচিবের সফরে।

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের