‘তৈরির নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জোড়া হচ্ছে’, মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপরে বিতর্কে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’-কে খোঁচা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিতর্কে অংশ নিতে গিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন ‘মেক ইন ইন্ডিয়া এক আইডিয়া ছিল। প্রধানমন্ত্রী চেষ্টাও চালিয়েছিলেন। কিন্তু পুরো ব্যর্থ হয়েছেন। মেক ইন ইন্ডিয়ার নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জুড়ে বাজারজাত করা হচ্ছে।’

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে কর্মসংস্থানের জন্য যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় যেমন এনডিএ সরকারকে বিঁধেছেন রাহুল, তেমনই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, ‘বেকারত্ব ক্রমশই চরম সীমায় পৌঁছৈছে। না ইউপিএ সরকার, না এনডিএ সরকার কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বলতে দ্বিধা নেই, দুই সরকারই কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ মুখ থুবড়ে পড়ছে বলে অভিযোগ করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ‘মেক ইন ইন্ডিয়া’ ঘোষণা করেছিলেন তখন খুশি হয়েছিলাম। আমার দেশ সব ক্ষেত্রে আত্মনির্ভর হবে জেনে ভালো লেগেছিল। কিন্তু সেই মেক ইন ইন্ডিয়া আজ মুখ থুবড়ে পড়েছে। উ‍ৎপাদন শিল্পে (ম্যানুফ্যাকচারিং) এতটাই মন্দা এসেছে যে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে নিচে পৌঁছে গিয়েছে।’ নিজের মোবাইল ফোন তুলে ধরে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘আমরা বলছি, এই ফোন ভারতের মাটিতে তৈরি হয়েছে। কিন্তু বাস্তব হল, এই ফোনের সব যন্ত্রাংশ এসেছে চিন থেকে। এখানে শুধু যন্ত্রাংশ জোড়া হয়েছে।’

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর