কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় পুলিশ সুপারের রিপোর্ট তলব নবান্নের 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কল্যাণীর বাজি কারখানায় শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ শ্রমিক । এই আবহে এবার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে জেলাশাসকের কাছে  রিপোর্ট তলব করল নবান্ন।  জানা  গিয়েছে, এগরা কারখানায় বিস্ফোরণের পর রাজ্যের তরফে নেওয়া হয়েছিল   কড়া পদক্ষেপ  । স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল, যেন জনবহুল এলাকায় বাজি কারখানা তৈরি করা না হয় ।  এরপর কী করে জনবহুল এলাকায় বাজি কারখানায় তৈরি হল তা জানতেই এবার রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য সরকার । 

এদিন দুপুরে আচমকাই  কল্যাণীর রথ তলায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটে । আর  বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে  ওই বাজি কারখানাটিতে আগুন লেগে যায়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছেন ৪ জন । নিহতদের  মধ্যে র‍য়েছেন   তিনটি মহিলার  এবং একটি পুরুষের দেহ। 

বলা বাহুল্য,  কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ লেগে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি সেখানে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমত বেগ পেতে হয় দমকল ও পুলিশকে।  স্থানীয় মানুষের অভিযোগ,  এই রথতলার ঘিঞ্জি এলাকায় পরপর বেশ কিছু বাড়িতে বাজি কারখানা রয়েছে।  এই এলাকায় প্রায় কুটির শিল্পের মত অনেকেই এই বাজি তৈরি করে উপার্জন করে।   তাই জনবহুল এই এলাকায় দমকলের হোস পাইপ পৌঁছানো সম্ভবই হয়নি । বর্তমানে  ঘটনাস্থলে র‍য়েছেন  জেলার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা । এখন  বাজি কারখানার মহিলা মালিক নিখোঁজ রয়েছেন  । মহেশতলা, ডায়মন্ড হারবার এবং মেদিনীপুরের পর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো কল্যাণীতে। 

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি