পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘বন্ধুর শত্রু, আমারও শত্রু।’ দিল্লি সম্পর্কে আপাতত এমন নীতিই নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পাকিস্তানকে খুশি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন খালেদা-পুত্র। দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে অনড় রয়েছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, ‘ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, তা পূরণ না হলে প্রধানমন্ত্রী শুধু ছবি তোলার জন্য দিল্লি যাবেন না।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন। সদস্য দেশ না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিমসটেক চেয়ারম্যান তথা সম্মেলনের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে সম্মেলনে যোগ দেন, তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েচিল ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে। দিল্লির নির্দেশের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই শাটল ককের মতো এক মন্ত্রীর ঘর থেকে অন্য মন্ত্রীর ঘরে ছুটে বেড়াচ্ছেন তিনি। মন্ত্রীরা যাতে দলের চেয়ারপার্সন তথা প্রধামন্ত্রীকে দিল্লি সফরের বিষয়ে রাজি করাতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দীনেশের দৌড়ঝাঁপ শেষ পর্যন্ত জলেই যেতে বসেছে।

সূত্রের খবর, বিএনপির শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রী তারেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও দায় নেই তাঁর। বরং দিল্লির সঙ্গে শত্রুতা বজায় রেখে পাকিস্তান ও চিনকে কাছে টানাই তাঁর প্রধান লক্ষ্য। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশের সঙ্গে দহরম-মহরম বাড়িয়ে দেশের কট্টর ভারত বিদ্বেষীদের রোষে পড়া বুদ্ধিমানের কাজ হবে না। কেননা, সামনেই উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।’

 

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের