দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা আতিশীর, বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে কুর্সি দখলের লড়াইয়ে পরাজিত আম আদমি পার্টি । জয়ী বিজেপি ।  বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতেই রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন আতিশী । এদিন রাজ নিবাসে গিয়ে   উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি ।  এরপরেই দিল্লির বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল । 

৪৩ বছরের আতিশী ২০২৪ সালের  সেপ্টেম্বর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। কেজরিওয়াল পদত্যাগ করতেই তিনি হন দিল্লির মুখ্যমন্ত্রী । বলা যায়, সুষমা স্বরাজ ও শীলা দীক্ষিতের পর আতিশী ছিলেন  দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এই আবহে কে  হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী সেইদিকেই তাকিয়ে গোটা দেশ । 

উল্লেখ্য,  শনিবার প্রকাশিত হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল। সেখানে দেখা যায়, দিল্লিতে ৭০ টি বিধানসভা আসনের মধ্যে আপ জেতে মাত্র ২২ টি আসনে । আর বিজেপির ঝুলিতে যায় ৪৮ টি আসন। শুধু তাই নয় বিধানসভা নির্বাচনে নয়া দিল্লি আসন থেকে হেরে যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে চার হাজারেরও বেশি ভোটে হারিয়ে বিধানসভা নির্বাচনে নজির গড়েছেন  বিজেপির  পারবেশ ভার্মা। সেইসঙ্গে পরাজিত হয়েছেন মণীশ সিসোদিয়া সহ আপের বেশ কয়েকজন শীর্ষ নেতা । কিন্ত  মাত্র ২৭০০ ভোটে কালকাজি আসনে জিতে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী মারলেনা।  তবে বিধানসভা নির্বাচনে আপ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এদিন সকালে মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন আতিশী। 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ