আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভার অধিবেশনে নিস্ক্রিয় তৃণমূল বিধায়কদের তালিকা তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে রাজ্যে  তৃণমূলের বিধায়কের সংখ্যা ২২১।  কিন্তু বিধানভার বিল হোক বা কোন  প্রস্তাব পেশ হলেই শুধু মুখ দেখা যায় মাত্র কয়েকজন তৃণমূল বিধায়কের । আর তা নজর পড়েছে দলের  শীর্ষ নেতৃত্বদের  ।  তাই এই পরিস্থিতি বদল করতে বছরের প্রথম অধিবেশন থেকেই  কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস । 

২০২৪ সালে মোট ৪০ দিন হয়েছিল বিধানসভা নির্বাচন । আর সেখানে বেশ কয়েকজন বিধায়কদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ । তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন,’ বিধানসভায় এসে প্রতিদিন  সই করে দিয়ে চলে গেলে চলবে না । বিধায়কদের অধিবেশনে বক্তব্য রাখতে হবে ।’ 

এই আবহে এবার তৃণমূল বিধায়কদের ‘আসি-যাই, ভাতা পাই’ এই মনভাব ভাঙতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। সূত্রের খবর,   বিধানসভা অধিবেশন শুরুর আগে নিস্ক্রিয় তৃণমূল বিধায়কদের তালিকা তৈরি করতে চলেছে শাসক দল ।  তা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি । একথায় বলা যায়, অধিবেশনের মধ্যে  দলীয় বিধায়কদের বেশি মাত্রায় অংশগ্রহণ এবং বক্তব্য পেশ নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস । আর কয়েকদিনের মধ্যেই বাজেট অধিবেশন।  তারপর রাজ্যপালের ভাষণ ও রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে বিধানসভায় । সেখানে যাতে সকল তৃণমূল বিধায়করা নিজেদের বক্তব্য পেশ করতে পারে সেইদিকেই বিশেষ জোর দেবে  তৃণমূলের পরিষদীয় দল। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ