ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে যোগীর পুলিশ, বলছে পোস্টমর্টেম রিপোর্ট

ময়না-তদন্ত রিপোর্টে অস্বস্তিতে যোগী সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরক্ষপুর: গোরক্ষপুর মৃত ব্যবসায়ী মণীশ গুপ্তার ময়নাতদন্ত রিপোর্টে বেকায়দায় যোগী সরকার। রিপোর্ট পুলিশের দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে দিয়ে উল্টে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। চাপে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবার প্রথমে দেহ সৎকারে রাজি ছিল না। কিন্তু সাত পুলিশকর্মীকে সাসপেন্ড ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই পরিবারের  সঙ্গে দেখা করতে আসছেন শুনে পরিবার ওই ব্যবাসায়ীর শেষকৃত্যে রাজি হয়েছে।

পুলিশের বক্তব্য় ছিল আচমকা পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন মণীশ। কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট বলছে, ব্য়বসায়ী শারীরিক নির্যাতনের শিকার। অর্থাৎ, ব্য়বসায়ীর স্ত্রীর দাবিতেই সিলমোহর দিল ময়নাতদন্ত রিপোর্ট। 

ব্যবসায়ীর স্ত্রী পুলিশকে কাঠগড়ায় তুলেছিলেন।  মণীশের স্ত্রীর দাবি, ছিল তাঁর স্বামী ব্যবসার কাজে গোরক্ষপুরে গিয়েছিলেন। সেখানে আরও দু’জনের সঙ্গে একটি হোটেলে রুম বুক করেন তিনি। ওই দু’জন ব্যবসার কাজেই আমার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা জানিয়েছেন, আমার স্বামীকে বেধড়ক মারধর করেছে পুলিশ। তাছাড়া হোটেলে থাকার সময় ফোনে আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে। উনি বললেন, পুলিশ এসেছে, ফোন রাখতে হবে এখন। আতঙ্কে কাঁপছিল ওঁর গলা। মণীশ আমার এক আত্মীয়কেও ফোন করে বলেছিলেন, পুলিশ ওঁর উপর অত্যাচার করছে, ওঁকে থানায় নিয়ে যেতে চাইছে।’

কী বলছে পোস্টমর্টেম রিপোর্ট। 

রিপোর্ট বলছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আঘাতের চিহ্ন রয়েছে মাথায়। শক্ত লাঠি দিয়ে কব্জিতে আঘাত করায় কব্জি ভেঙে যায়। ভারী কিছু দিয়ে দুই চোখে এবং কপালে আঘাত করা হয়েছিল। ময়নাতদন্ত রিপোর্ট এও বলছে, মৃত্য়ু নিশ্চিত না হওয়া পর্যন্ত পুলিশ ওই ব্যবসায়ীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে গিয়েছে। 

ঘটনার পরে পরে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, হোটেল রুমের মধ্যে আচমকা পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন মণীশ। কিন্তু ব্যবসায়ীর স্ত্রীর দাবি, পুলিশি হেনস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। বিতর্কের মুখে রামগরতাল থানার স্টেশন হাউস অফিসার-সহ ছ’জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে 

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ