আবারও সেরা বাংলা! দুয়ারে সরকার পেল জাতীয় সম্মান

কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই হল দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি। তাঁরাই বাংলার এই কর্মসূচীকে দেশের সেরা হিসাবে তুলে ধরলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলা ভারত সেরা। আবারও রাজ্যের মাথায় উঠল সেরার মুকুট। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই-এর তরফে রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’-কে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত করা হল। মানুষের দরজায় সরকারি পরিষেবাকে পৌঁছে দেওয়ার এই অভিনব কর্মসূচীকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান প্রদান করতা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই স্বীকৃতি বিরোধীদের মুখে আরও একবার ঝামা ঘষে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার বুকে চালু হওয়া এই কর্মসূচীর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় জেলায়, ব্লকে ব্লকে, শহরে শহরে ক্যাম্প করে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন নেওয়া ও তাঁদের সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচীর মাধ্যমেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির পরিষবা প্রদান করা হয়।

কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই হল দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি। তাঁরাই বাংলার এই কর্মসূচীকে দেশের সেরা হিসাবে তুলে ধরলেন। মূলত রাজ্যের বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের সব প্রকল্প পৌঁছে দিতেই ২০২০ সালে এই কর্মসূচী চালু করেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচী নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে সারা রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির জন্য আবেদন জানানোর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতোও প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। বার্ধক্য ভাতার জন্যও এখান থেকে আবেদন করা যায়। সেই কর্মসূচীই এবার দেশের মধ্যে সেরা হিসাবে উঠে এল।

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?