মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি লিখে দিয়েছেন! মহিলা অনুরাগীর কাণ্ডে কী বললেন সঞ্জয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়ে গিয়েছেন এক অজ্ঞাত অনুরাগী। তা গুণাক্ষরেও জানতেন না অভিনেতা। পরে পুলিশ মারফত জানতে পারেন সবটা। তবে নিশা পাতিল নামের ওই অনুরাগীকে কোনদিন দেখেন নি সঞ্জয়। এমনকী জীবদ্দশায় নিশা নাকি কখনো সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি। বরাবরই পর্দায় দেখে এসেছেন অভিনেতাকে। তা নিয়ে হইচই শুরু হয়েছে বলিউডে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে খবরটি নিয়ে বিস্তর কাঁটাছেড়া হচ্ছে। তবে এটি ২০১৮ সালে ঘটনা। নিশা নামের ৬২ বছর বয়সী ওই অনুরাগী মুম্বইয়ের বাসিন্দা।সেই অনুরাগী ৭২ কোটি রুপির সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে গিয়েছেন জেনে অবাক হয়ে গিয়েছিলেন সঞ্জয়। এই টাকা নিয়ে সঞ্জয় কি করবেন সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সপাটে উত্তর দেন, এই টাকায় তার কোন অধিকার নেই।

এই নিয়ে সঞ্জয় দত্ত স্পষ্টই জানান, যে সেই অনুরাগী তার নামে এত বিপুল সম্পত্তি লিখে দিয়ে গেলেও এই সম্পত্তির অধিকার নেওয়ার কোনো ইচ্ছে তার নেই। কারণ এই অনুরাগীর সঙ্গে তার কখনও দেখাও হয়নি এবং তাঁকে তিনি চেনেন না। এই সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। একইসঙ্গে সঞ্জয় দত্তের আইনজীবী জানিয়েছেন, ‘আমরা যোগাযোগ করছি ওই অনুরাগীর পরিবারের সঙ্গে। ওই মহিলার পরিবারের কাছে সম্পূর্ণ সম্পত্তি ফেরত পাঠানোর জন্য যাবতীয় আইনি পদক্ষেপ করতে রাজি সঞ্জয় দত্ত’।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

লক্ষাধিক টাকা চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক