নিম্নচাপের বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি দক্ষিনবঙ্গের বুকে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের দরুন কোনও কোনও জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত যেমন বৃষ্টি হয়েছে তেমনি এদিনও বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমার উপকূলে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত বাংলার বুকে পা রেখেছে সুগভীর নিম্নচাপ হয়ে। সেই নিম্নচাপের ধাক্কায় মঙ্গলবার থেকেই ভিজতে শুরু করেছিল বাংলা। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ায়। বুধবার পর্যন্ত একনাগাড়ের বৃষ্টি তাই বাংলার বুকে পুজোর মুখে আরও একবার বানভাসির পরিস্থিতি তৈরি করে দিয়েছে। কেননা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের দরুন কোনও কোনও জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত যেমন বৃষ্টি হয়েছে তেমনি এদিনও বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টির হাত ধরেই জল বাড়তে শুরু করেছে দামোদর, দ্বারকেশ্বর, শীলাবতী, কংসাবতী নদীতে। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, গতকালই ওই নিম্নচাপ বাংলা অতিক্রম করে ঝাড়খণ্ডে চলে গিয়েছে। এদিন সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। তার জেরে ডিভিসির একাধিক জলাধার থেকে এদিন থেকেই জল ছাড়া শুরু হয়ে গিয়েছে। সেই জল নীচের দিকে নেমে বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত করতে পারে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের হাত ধরে বাংলায় গত কয়েকদিন ধরেই যে বৃষ্টি চলছে তার জেরে ইতিমধ্যেই বেশ কিছু নীচু এলাকায় জল জমেছে। গড়বেতা রাজ্য সড়কের ওপর জল উঠেছে। সেখানে আমজনতা কার্যত বিপদের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন। জল জমতে শুরু করে দিয়েছে বাঁকুড়া শহরের পাশাপাশি জয়পুর কোতলপুর এলাকাতেও। হুগলির আরামবাগ, খানাকুল, পুড়শুড়া ও গোঘাটের অবস্থাও এখন খুব একটা ভালো নয়। রূপনারায়ণের ভাঙ্গা নদী বাঁধগুলি দিয়ে জল ঢুকছে খানাকুলের বিস্তীর্ণ এলাকায়। খানাকুল-২ ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রাম এখনও জলের তলায়। বেশ কিছু এলাকায় দুর্গতরা ছাদে ত্রিপল টানিয়ে জীবন যাপন করছেন। রাত থেকে বৃষ্টিতে সেই সমস্ত বন্যাদুর্গতদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। যদি ডিভিসি আবারও জল ছাড়ে তাহলে আবারও ভাসবে খানাকুল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতিও সঙ্কটজনক। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবারও সেখানে জল বাড়তে শুরু করেছে নানা এলাকায়।

এদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মঙ্গল-বুধবারের জোরালো বর্ষণে রাজ্যের অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ হাজার বাড়ি। ১৫০টি ত্রাণ শিবিরে ২৬ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। কোনও কোনও জেলায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বহু জায়গায় জল জমেছে। কোথাও কোথাও সাবস্টেশন, ট্রান্সফর্মার, মিটার জলের তলায় ডুবেছে। সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, হুগলি, বিধাননগরে গাছ পড়ে তার ছিঁড়েছে। বিদ্যুতের ৪৮২টি খুঁটি ভেঙে গিয়েছে। এদিকে আবহবিদেরা জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এ বার বঙ্গোপসাগরে অনেক বেশি নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাদের দাপটে উদ্বৃত্ত বর্ষণ হয়েছে গাঙ্গেয় বঙ্গে। মৌসম ভবনের হিসেব, ১ জুন থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গাঙ্গেয় বঙ্গে স্বাভাবিকের থেকে ২৬% বেশি বৃষ্টি হয়েছে। এই অতিবর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ