কাতলার এই নয়া পদে মন মজবে বুড়ো থেকে বাচ্চার..

Share:

নিজস্ব প্রতিনিধি : কথাতেই আছে ‘মাছে-ভাতে বাঙালি’। বাঙালির পেটপুজো করার জন্য কোন উপলক্ষ্যের দরকার পড়ে না। চাই শুধু ছোট্ট অজুহাত। ব্যস বাড়িতেই হয়ে যায় ‘মিনি পিকনিক’। তার উপর বাঙালির বরাবরেরই প্রিয় কাতলা মাছ। বাজারে যাচ্ছেন ? কাতলা কিনবেন ভাবছেন ? তবে বানিয়ে নিন কাতলার এই নয়া পদ। সামনেই তো বসন্ত উৎসব। এইসময় ভালমন্দ না হলে উৎসবের আমেজটাই আসে না। বাড়িতে অতিথিদেরও তাক লাগিয়ে দিতে পারেন কাতলার এই নয়া পদ রেঁধে। মধ্যবিত্তের হেঁশেলে রুই-কাতলা প্রায়ই হয়। ঝালে,ঝোলেই সেই সব মাছের পদ বেশি রান্না হয়। তবে স্বাদ বদলে কাতলা দিয়েই বানিয়ে ফেলতে পারেন নয়া পদ। জানুন সহজ প্রণালী।

উপকরণ : ৬ পিস কাতলা মাছ, ৩ টি টমেটো, লেবুর রস,২ চামচ সর্ষে বাটা, ৪ কোয়া রসুন, ঝালমত চেরা কাঁচালঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো,হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো,এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,এক চামচ জিরে গুঁড়ো,১ চা চামচ আদা বাটা,১/২ চামচ কালো জিরে, চিনি, লবন ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে মাছ ভালো করে বেছে পরিস্কার করে নিতে হবে। এরপর পরিমাণ মত লবন-হলুদ আর এক চামচ লেবুর রস মাখিয়ে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। মাছ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিন। ততক্ষণে একটি মসলার মিশ্রণ তৈরি করে নিতে হবে।

একটি ছোট্ট বাটির মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদাবাটা অল্প জল ও লবন আর সামান্য চিনি দিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিন।

ওই তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ও রসুন থেঁতো করে ফোড়ন দিয়ে দিন। ফোড়ন ভাজা হলে মশলার মিশ্রণ ঢেলে দিন।লো ফ্রেমে মসলা ভালো করে কষিয়ে নিন।মসলা কষাতে কষাতে টমেটো কুচি যোগ করে দিন। টমেটো নরম হয়ে এলে হাফ কাপ জলে সর্ষে বাটা মিশিয়ে যোগ করে দিতে হবে।

সর্ষে বাটা দিয়ে আরও দু মিনিট ভাল করে কষিয়ে নিন।গ্রেভির জন্য হাফ কাপ গরম জল যোগ করে দিন। ঝোল ফুটতে শুরু হলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দিন। ঢাকা দিয়ে মিনিট ৫-৬ রান্না করে নিন যতক্ষণ না গ্রেভি ঘন হয়ে আসে। নামানোর আগে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিন। ব্যস রেডি কাতলা মাছের তেল-ঝাল।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে