চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বাবর আজমের সিংহাসন কাড়লেন শুভমন গিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নজির গড়লেন শুভমন গিল। বুধবার   আইসিসি তরফ  থেকে প্রকাশিত হল র‍্যাঙ্কিং তালিকা । সেখানে দেখা গিয়েছে পাকিস্তানের ক্রিকেট  তারকা বাবর আজমকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ওয়ানডে ব্যাটসম্যান  হলেন শুভমন গিল। যা কার্যত   চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের কাছে বড় ধাক্কা ।

অন্যদিকে আইসিসি  র‍্যাঙ্কিং তালিকায় শ্রীলঙ্কার স্পিনার মহেশ থীক্শনা ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন । আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে হারিয়ে তিনি এখন বোলার হিসাবে  শীর্ষস্থান লাভ  করেছেন। বলা বাহুল্য, আজ থেকেই শুরু হতে চলেছে  চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে  প্রথম   ম্যাচ খেলতে নামবে  পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল । এই আবহে প্রকাশ্যে এল আইসিসি র‍্যাঙ্কিং তালিকা ।

উল্লেখ্য, বেশ কয়েকটি টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করছেন শুভমন গিল। সদ্য সমাপ্ত তৃতীয় ওয়ানডেতে আহমেদাবাদ বনাম  ইংল্যান্ডের ম্যাচে তিনি করেছিলেন সেঞ্চুরি । আর তাতেই আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্থান পেলেন শুভমন গিল।  বলা বাহুল্য , এই নিয়ে দ্বিতীয়বারের মতো গিল ওয়ানডে ক্রিকেটে এক নম্বর র‌্যাঙ্কিং অর্জন করলেন। ২০২৩ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপের সময়তেও তিনি  বাবরকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছিলেন । বলা বাহুল্য , বর্তমানে র‍্যাঙ্কিং তালিকা দ্বিতীয় স্থানে রয়েছেন  বাবর আজম। আর তৃতীয়তে রয়েছেন রোহিত শর্মা । এই আবহে শুরু হতে চলেছে  চ্যাম্পিয়ন্স ট্রফি । 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার