Samsung-এর সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে Apple-এর ফোল্ডেবল আইফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান। স্যামসাং-য়ের সঙ্গে পাল্লা দিতে এবার ফোল্ডেবল স্মার্টফোন বাজারে প্রবেশ করতে চলেছে অ্যাপেল। ইতিমধ্যেই স্যামসাং তাদের গ্যালাক্সি ফোল্ড এবং ফ্লিপ সিরিজের মাধ্যমে বাজার দখল করে নিয়েছে । এই আবহে কবে লঞ্চ হবে অ্যাপেলের ফোল্ডেবল স্মার্টফোন তা এখন সামনে আসেনি । তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , আইফোন ফোল্ড আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে লঞ্চ হতে পারে। কোম্পানির তরফে এই স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে আইফোন ১৮ ফোল্ড। এই ফোনটি আইফোন ১৬ প্রো-এর স্ক্রিনের চেয়ে অনেক বড় হবে। তবে শুধু ফোনই নয় বাজারে অ্যাপেল বাজারে আনবে ফোল্ডেবল  আইপ্যাড। 

কেমন হবে ফোল্ডেবল আইফোন ? 

ডিসপ্লে-  ভাঁজ করা অবস্থায় ডিসপ্লের আকার ৫.৪৯ ইঞ্চি। খোলা হলে ডিসপ্লে বিস্তৃত হয়ে দাঁড়াবে ৭.৭৪ ইঞ্চি। যা আইফোন ১৬ প্রো-এর চেয়ে কিছুটা হলেও বেশি । 

প্রসেসর- ফোনটিতে থাকতে পারে সবচেয়ে আধুনিক অ্যাপল প্রসেসর। সেইসঙ্গে মিলবে এআই-য়ের সুবিধা । 

দাম এবং লঞ্চের তারিখ এখন অ্যাপেলের তরফ থেকে জানান হয়নি । 

উল্লেখ্য, স্যামসাং ইতিমধ্যেই বাজারে গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ নিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।  এই আবহে প্রথমবার  ফোল্ডেবল আইফোন আনতে চলেছে অ্যাপেল । সেইজন্য এই ফোন নিয়ে বাড়ছে উন্মাদনা । 

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ