শিল্পপতিদের থেকে টাকা চাইলেই কড়া ‘অ্যাকশান’, তোলাবাজদের হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ববঙ্গ সম্মেলনের পর প্রথম নবান্নে শিল্প বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই বৈঠক থেকে শিল্পোন্নয়নের গতি বাড়ানো নিয়ে তিনি  কড়া বার্তা দেন । মমতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ শিল্পায়নের পথে কোনও ধরনের দেরি সহ্য করা হবে না । ফাইল অনুমোদনে অনৈতিক লেনদেনের অভিযোগ পেলেই মিলবে কঠোর শাস্তি ।’ 

বলা বাহুল্য , বিশ্ববাণিজ্য সম্মেলনে এবার অনেক শিল্পী বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন । তাই রাজ্য জুড়ে  স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরির কথা এদিন  বললেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন,’ এই কমিটি প্রতি চার সপ্তাহ অন্তর বৈঠক করবে । আর সেখানে শিল্পায়ন সংক্রান্ত ফাইল আটকে থাকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা হবে।’ 

অন্যদিকে এদিন অনেক ক্ষেত্রেই শিল্পপতিদের কাছ থেকে সরকারি অনুমোদনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে । আর তাতেই কার্যত প্রশ্নের মুখে পড়তে হয় শীর্ষ আধিকারিকদের । তাই এবার ঘুষ নেওয়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা । তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ আমি অনেক শুনেছি টাকা ছাড়াও এক পয়সাও এগোয় না । কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ করুন। সরকারি কাজে টাকা চাওয়া অপরাধ। তাই প্রশাসনিক স্তরে কড়া নজরদারি করা হবে।’ এককথায় বলা যায়, বিশ্ববঙ্গ সম্মেলনের পর প্রথম শিল্প বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২