টানা ১১ ম্যাচে টসে হার রোহিতদের,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বল করবে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ। এবার শুরুতেই টস হারল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বল করবে টিম ইন্ডিয়া।টানা ১৪টি এক দিনের ম্যাচে টস হারল ভারতীয় শিবির। অধিনায়ক হিসাবে রোহিত টানা ১১টি এক দিনের ম্যাচে টস হারলেন।সেমিফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ।

শুরু হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াই।প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া।এর আগে গত এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।মঙ্গলবার দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মাদের সামনে। স্টিভ স্মিথের দলের বোলিং দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারবেন কি রোহিতেরা? তা এখন দেখার অপেক্ষায় রয়েছেন গোটা বিশ্ব।তবে ব্যাটিংয়ের দিক বরাবরই শক্তিশালী অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এখানে ভারতীয় শিবির কতটা মেধা দেখাতে পারে তা আর কিছু সময়ের অপেক্ষা।

এই নিয়ে খেলার শুরুতে স্মিথ জানিয়েছিলেন,‘আমরা যথেষ্ট ভাল অনুশীলন করেছি।এবার মাঠে নামার জন্য প্রস্তুত। ভারত যথেষ্ট শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হবে। আমাদের দলে দুটো পরিবর্তন হয়েছে। ম্যাট শর্টের পরিবর্তে দলে এসেছে কুপার কনোলি। এছাড়া স্পেনসার জনসনের জায়গায় এসেছে তনভীর সঙ্গা।’

পাল্টা অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছিলেন, ‘প্রথমে ব্যাটিং এবং বোলিং, দুটো সিদ্ধান্তের জন্যই আমি প্রস্তুত ছিলাম। এখানে উইকেটের চরিত্র একেবারে ভিন্ন। ফলে মাথার মধ্যে যদি দুটো সিদ্ধান্তই থাকে, তাহলে টস হারলেও তা গায়ে লাগে না। এখানে আমরা তিনটে ম্যাচ খেলেছি। যে যত ধীরগতিতে বল করতে পারবে, সেই তত বেশি সাফল্য পাবে। সেকারণে আমরা দলের প্রথম একাদশে কোনও বদল করিনি।’

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস