দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL 2025:  ইতিহাস গড়ার সামনে বিরাট, নতুন কোন রেকর্ডের হাতছানি?

ইন্দ্রজি‍ৎ রায়: শুরু হয়েছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাউন্টডাউন। আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর ম্যাচ দিয়েই পর্দা উঠছে এবারের আসরের। আর ওই ম্যাচে আরসিবির বড় ভরসা ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি (Virat Kohli)আইপিএলে এক রেকর্ডের হাতছানি তাঁর সামনে। আসন্ন IPL 2025-এ যদি তিনি আর একটি শতরান হাঁকাতে পারেন, তবে তিনি প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ১০টি শতরানের মালিক হবেন।

17 বছরের ধারাবাহিকতা, রেকর্ডের পাহাড়

বিরাট কোহলি (Virat Kohli) নিজেকে প্রমাণ করেছেন IPL-এর ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। এখনও পর্যন্ত ২৫২টি ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন 8,004 রান, যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফ-সেঞ্চুরি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এর হয়ে তিনি বিগত 17 বছর দুর্দান্ত পারফর্ম করেছেন এবং এবারের IPL 2025-এ খেলতে যাচ্ছেন নিজের 18তম মরসুম।

22 মার্চ KKR-এর বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট

বিরাট কোহলি তার IPL 2025 অভিযান শুরু করবেন ২২ মার্চ। যেখানে তার দল RCB মুখোমুখি হবে Kolkata Knight Riders (KKR)-এর। বিরাটের অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিজনের জন্য, কারণ বিরাট এই সিজনেই ছুঁতে পারেন ঐতিহাসিক 10তম T20 শতকের মাইলফলক!

T20 শতকের তালিকায় কে কোথায়?

T20 ক্রিকেটে সর্বাধিক শতকের মালিক হলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল (Chris Gayle), যার রয়েছে 22টি শতক। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম (Babar Azam) (১১টি শতক) এবং 9টি শতক নিয়ে তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি (Virat Kohli) ।

এখন IPL 2025-এ বিরাটের সামনে সুযোগ রয়েছে বাবর আজমকে পেছনে ফেলার! সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ তার ব্যাটিং ফর্ম ছিল অনবদ্য, আর সেই ফর্ম IPL-এ ধরে রাখতে পারলে তিনি সহজেই নিজের নাম আরও উজ্জ্বল করতে পারবেন।

T20 থেকে অবসর নিলেও লক্ষ্য RCB-কে শিরোপা জেতানো

জুন 2024-এ T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, বিরাট কোহলি এখনও মাঠে নতুন রেকর্ড গড়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তার অন্যতম লক্ষ্য RCB-কে প্রথমবারের মতো IPL শিরোপা এনে দেওয়া।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ