আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেঙ্গালুরুতে হাড়হিম ঘটনা! নির্মানাধীন ভবনে রক্তাক্ত সংঘর্ষে নিহত ৩ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: হোলি উৎসবে গোটা দেশ যেমন মেতে উঠেছিল, ঠিক তেমনি দু’দিন ধরে চলা হোলির উৎসব একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেছে। হোলি উদযাপনের সময়, একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বেঙ্গালুরুর সারজাপুরে। নিহত ৩ শ্রমিকের নাম যথাক্রমে, অনসু (২২), রাধেশ্যাম (২৩) এবং দীপু। সকলেই বিহারের একই গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, হোলি উপলক্ষে তিনজনেই সকাল থেকে মদ্যপান করছিলেন। সেই সময়েই কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়।

পারস্পরিক বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা লাঠি ও লোহার রড দিয়ে একে অপরের উপর আক্রমণ করেন, ঘটনাস্থলেই তিন শ্রমিক যারা যান এবং একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ অ্যাপার্টমেন্টের করিডোর থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। আর একটি ঘরের ভিতর থেকে রক্তে ভেজা দুটি মৃতদেহ পাওয়া যায়। পুলিশ দেহটি হেফাজতে নিয়েছে এবং পরবর্তী ব্যবস্থা শুরু করেছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, এবং দুজন পলাতক রয়েছে। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা এবং অতিরিক্ত পুলিশ সুপার নাগেশ কুমার ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্তের জন্য ঘটনাস্থলে ডগ স্কোয়াডও ডাকা হয়েছে। বর্তমানে পুলিশ পলাতক অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। তবে কী কারণে তাঁদের মধ্যে ঝামেলা বেঁধেছিল তা জানা যায়নি। 

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ