জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। বিশেষ করে জ্বালানি সঙ্কটে জেরবার হচ্ছে কমবেশি সব দেশ। যার মধ্যে রয়েছে ভারতও। লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। যার ফল ভুগছে আম জনতা। এই মূল্য বৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলো জেট ফুয়েলের (ATF) দামে ছাড় দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছে। এমনকি ব্যবসায়িক ক্ষতি হওয়ার কারণে তারা বিমান পরিচালনা বন্ধ করে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে। এই আবিহেই ফের বাড়ল জেট ফুয়েলের দাম। মূল্যবৃদ্ধির পরেই এই চর্চা শুরু হয়েছে  তাহলে কি সত্যিই এবার যাত্রীপরিষেবা বন্ধ করার পথে এগিয়ে চলেছে বিমানসংস্থাগুলি? শুরু হয়েছে জোর জল্পনা।

শুধু গ্যাসের দাম নয়, জেট ফুয়েলের দামও ফের বাড়ানো হয়েছে। তবে, এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য প্রযোজ্য। অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোর জন্য এটিএফ-এর দাম অপরিবর্তিত রয়েছে। তাই এই মূল্যবৃদ্ধি অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে প্রভাবিত করবে না বলেই জানানো হয়েছে। শুক্রবার (১মে) আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা জেট ফুয়েলের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। পরপর দুই মাস  দাম বৃদ্ধি করা হল। বলা ভালো, ক্ষতি রুখতে তেল কোম্পানিগুলো ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। ভারতের মালিকানাধীন তেল সংস্থাগুলোর মতে,  ব্যস্ততম শহর দিল্লিতে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে ৭৬.৫৫ মার্কিন ডলার বা ৫.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫১১.৮৬ মার্কিন ডলার হয়েছে।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

এর আগে গত ১ এপ্রিলের জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তারপর আবার মে মাসের প্রথম দিনেই বাড়ানো হল দাম। এপ্রিলে অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোর জন্য তেলের দাম ২৫ শতাংশ বাড়িয়ে প্রতি কিলোলিটারে ২১,০৪,৯২৭.১৮ করা হয়েছিল।  এদিন আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য দাম বৃদ্ধি করা হলেও দেশীয় বিমান সংস্থাগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করেছে । একই সঙ্গে বিমান বাতিল বা ভাড়া বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। এছাড়াও, কিছু বিশেষজ্ঞ বলছেন, অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকলে দেশীয় বিমান সংস্থাগুলো আরও সমস্যার সম্মুখীন হতে পারে।

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য