বিমসটেকে নৈশভোজের টেবিলে পাশাপাশি, ইউনূসকে পাত্তাই দিলেন না মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনা জমানার অবসানের পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার যে দুরত্ব তৈরি হয়েছে তা যে সহজে ঘোচার নয়, বৃহস্পতিবার ফের একবার প্রকাশ্যে এল। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে চলছে বিমসটেক সম্মেলন। ওই সন্মেলনে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নৈশভোজের টেবিলে পাশাপাশি বসলেও বাংলাদেশের অবৈধ সরকারের প্রধানকে পাত্তাই দিলেন না মোদি। যদিও মোদির পাশে বসার সৌভাগ্য হওয়ায় ইউনূস যে ধন্য, তা বোঝাতে দুই নেতার পাশাপাশি বসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম। দুই দেশের প্রধানের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্যাঙ্ককে বিমসটেকের অফিসিয়াল ডিনার।’ ইতিমধ্যেই ইউনূসের প্রেসসচিবের ওই কীর্তি নিয়ে হাসাহাসি শুরু করেছেন নেটা নাগরিকরা। অনেকেই মজার ছলে লিখেছেন, ‘ছাগল দিয়ে কী হাল চাষ হয়?’

গত ৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই ঢাকার সঙ্গে নয়াদিল্লির দুরত্ব তৈরি হয়েছে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরাসরিই উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করার হুমকি দিয়েছেন। এমনকি তার উপদেষ্টারাও লাগাতার ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী তো সরাসরি যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন। প্রাক্তন সেনা আধিকারিকরা কলকাতা দখলের হুমকি দিয়েছে। ইউনূস জমানায় বাংলাদেশে জঙ্গিবাদীরা ফের মাথাচাড়া দিয়ে ওঠায় ভারতের গোয়েন্দাদের ঘুম উবেছে। তদারকি সরকারের ইন্ধনে যাতে কোনও জঙ্গি ভারতে বৈধভাবে ঢুকতে না পারে তার জন্য বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে দিল্লি।

তবে পড়শি দেশ ভারতকে চটিয়ে যে বেশিদিন সুখে রাজত্ব করা যাবে না, তা ভালই বুঝতে পারছেন ইউনূস ও তার স্যাঙাতরা। তাই বার বার দিল্লি সফরে আসতে চেয়ে ভারতের বিদেশ মন্ত্রকে বার্তাও পাঠিয়েছিল ঢাকা। যদিও তাতে সাড়া দেয়নি মোদি সরকার। এমনকি বিমসটেক সম্মেলনের এক ফাঁকে যাতে ইউনূসের সঙ্গে মোদি বৈঠকে বসেন, সেই চেষ্টাও চালানো হয়েছে। গতকাল বুধবারই তদারকি সরকারের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবারই সম্মেলনের এক ফাঁকে বৈঠকে বসবেন মোদি ও ইউনূস। যদিও বাস্তবে তা হয়নি। এদিন নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা-সহ বেশ কয়েকটি রাষ্ট্রের প্রধানের সঙ্গে  ইউনূসকে ছবি তুলতে দেখা যায়। কিন্তু মোদির সঙ্গে তার দুরত্ব ছিল চোখে পড়ার মতো। আগামিকাল শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

 

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ