আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগেই বাড়ছে মেট্রোর সংখ্যা

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই শহর কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। আগামী সোমবার থেকে প্রতিদিন ২৬৬টি মেট্রো চলবে। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত দিনে মোট ২৫৬টি মেট্রো চলছিল। তবে পুজোর মরশুমে শেষবেলায় কেনাকাটার হিড়িক আরও পড়বে। সেক্ষেত্রে মেট্রোর চাপও বাড়বে। সেই বিষয়টি মাথায় রেখেই ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। ২৬৬টি মেট্রো পরিষেবার মধ্যে আপে ১৩৩ ও ডাউনে ১৩৩টি ট্রেন চলবে। সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১৬৭টি ট্রেন পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য। এরমধ্যে ৮৩টি আপ ও ৮৪টি মেট্রো ডাউনে চলবে। আগে ১৪৮টি মেট্রো চলত এই রুটে। সকাল সাড়ে সাতটা নাগাদ একইসঙ্গে দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনের উদ্দেশে মেট্রো ছাড়বে। অন্যদিকে একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। সাড়ে ৯টার সময় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে। একইসময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে।

মেট্রোযাত্রীদের অভিযোগ রয়েছে, একমাত্র অফিস টাইম ছাড়া ৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাচ্ছে না। এদিনের বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দুপুর ১২টার পর থেকে ৬ বা ৭ মিনিট অন্তর যে মেট্রো আসছিল স্টেশনে, তা সোমবার থেকে মসৃণ হয়ে যাবে। অর্থাৎ সর্বদা ৫ মিনিট অন্তর ট্রেন মিলবে। রবিবার অবশ্য মেট্রো পরিষেবা থাকবে আগের মতোই। সেইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন নেই। তবে এখনই টোকেন চালু করা হচ্ছে না। সেক্ষেত্রে যাত্রীদের মেট্রোয় চড়তে গেলে স্মার্টকার্ড বাধ্যতামূলক।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ