Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের বাঘের আতঙ্ক! এবার হলদিবাড়িতে হানা দক্ষিণরায়ের

হলদিবাড়ি ব্লকের বেলতলী এলাকার তিস্তা নদীর চর লাগোয়া এলাকায় বাঘের গর্জন শোনা যাচ্ছে বিগত দু'দিন ধরে

Share:

নিজস্ব প্রতিনিধি: কুলতলি, গোসাবার পর এবার হলদিবাড়ি। বাঘের আতঙ্কে কাঁপছে গ্রামবাসীরা। হলদিবাড়ি ব্লকের বেলতলী এলাকার তিস্তা নদীর চর লাগোয়া এলাকায় বাঘের গর্জন শোনা যাচ্ছে বিগত দু’দিন ধরে। ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন এলাকাবাসীরা। শনিবার সন্ধ্যায় বন দফতরে খবর দেয় এলাকাবাসীরা। সেইমতোই ট্র্যাপ ক্যামেরা বসিয়ে বাঘের হদিস পেতে নজর রাখছে বন দফতরের কর্মীরা। পারমেখলিগঞ্জ গ্রামপঞ্চায়েতে এলাকার বাসিন্দাদের চিন্তায় ঘুম উড়েছে। রাতেই মূলত ওই এলাকায় বাঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। তৈরি টোপ, রাখা হয়েছে খাঁচা, যে কোনও মুহূর্তে বাঘের সন্ধান পেলেই খাঁচা পাতা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, একটি কুকুরকে তাড়া করতে গিয়ে গত শুক্রবার ওই এলাকায় একজন গ্রামবাসী বাঘের গর্জন শুনতে পায়। তারপরেই রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার একাধিক বাড়ির সামনে মাটিতে বড় বড় আঁচড়ের দাগ পায়ের ছাপ দেখা যায় বাঘের। এছাড়াও তিস্তা নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। তাতেই আতঙ্কিত এলাকাবাসী। জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বেলতলী তিস্তা নদীর চড়ে আলু খেতে জল দিতে গিয়ে একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান ওই এলাকায় এক বাসিন্দা। তখনই খবর দেওয়া হয় বন দফতরে। বর্তমানে ওই চড়েও বসানো রয়েছে খাঁচা। এরপর গত শুক্রবার নাগাদ লোকালয়ের কাছে বাঘের গর্জন শুনতে পাওয়ায় তৎপর বন দফতর।

এলাকাবাসীদের সহায়তায় বাঘ ধরতে চেষ্টা চালাচ্ছে বন দফতরের কর্মীরা। পায়ের ছাপ সংগ্রহন করেছে বন দফতরের কর্মীরা।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ