ধনুশের ‘ইডলি কড়াই’ ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন আছেন সুপারস্টার?

তামিল সুপারস্টার ধনুশের আসন্ন ছবি 'ইডলি কড়াই' (Idly Kadai)-এর শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল সুপারস্টার ধনুশের আসন্ন ছবি ‘ইডলি কড়াই’ (Idly Kadai)-এর শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুটিং সেটটি ছিল তামিলনাড়ুর আন্দিপাট্টি ব্লকের অনুপ্পাপট্টি গ্রামে। জানা গিয়েছে, রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ধনুশের শুটিং সেটে। তবে কী কারণে আগুন লেগেছে, তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। জানা গিয়েছে, ধনুশ পরিচালিত-প্রযোজিত ছবিটির শুটিং ঘটনার আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই আগুন লাগার সময় সেটে ছবির কাস্ট বা ক্রু সদস্যরা সেটে উপস্থিত ছিলেন না।

একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শুটিং সেটের অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঘটনার থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। ২০২৫ সালের শেষে দিকে ধনুশের ছবি ‘ইডলি কড়াই’ মুক্তি পাবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ছবিটির ঘোষণা করেছিলেন ধনুশ। এটি তাঁর চতুর্থ পরিচালিত হবে। এবং অভিনেতা হিসেবে ৫২ তম ছবি হবে। ছবির পোস্টারে একটি তারা ভরা রাতের গ্রামকে দৃশ্যায়িত করা হয়েছিল। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ, চিত্রগ্রহণ করেছেন কিরণ কৌশিক।

ধনুশের হোম প্রোডাকশন ব্যানার ওয়ান্ডারবার ফিল্মস এবং আকাশ ভাস্করণের ডন পিকচার্সের অধীনে নির্মিত, ইডলি কড়াই সম্পাদনা করছেন প্রসন্ন জিকে। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল তামিল ছবি রায়ান-এ। এই ছবিটি ছাড়াও, ধনুশের কাছে কুবের আছে। যেটিতে অভিনেতা রশ্মিকা মান্দান্না, নাগার্জুন এবং জিম সার্ভের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। কুবের একটি সর্বভারতীয় বহুভাষিক উদ্যোগ হতে চলেছে, যার শুটিং তামিল এবং তেলেগু উভয় ভাষাতেই হবে। এছাড়াও অভিনেতাকে কৃতি শ্যাননের সঙ্গে “তেরে ইশক মে” এবং আরেকটি এখনও শিরোনামহীন ছবিতে দেখা যাবে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?