পহেলগাঁওয়ে অল্পের জন্য বাঁচলেন আলিয়া, শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার গণহত্যা হয়েছে কাশ্মীরে। পহেলগাঁওয়ে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে খ্যাত বৈসরন ভ্যালিতে ধর্মের ভিত্তিতে সন্ত্রাসীরা খুন করেছে প্রায় ২৮ জন পর্যটককে। এই পহেলগাঁওতেই দুদিন আগেই মধুচন্দ্রিমা সারতে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। স্বভাবতই এক অদ্ভুত মনের অবস্থা এখন তাঁর। মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন আলিয়া। দুদিন আগেই এখানে ছিলেন তিনি। তাও আবার মধুচন্দ্রিমায়।

আলিয়া সম্প্রতি তাঁর দ্বিতীয় হানিমুন সেরে ফিরেছেন। এই ঘটনা ঘটার দুই দিন আগে তিনি কাশ্মীর সফরে ছিলেন। আলিয়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি গল্প পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন এবং লিখেছেন- “এটা চূড়ান্ত, এটা পাগলামি। আমরা মাত্র ২ দিন আগেই সেই জায়গায় ছিলাম।” তিনি আরও লিখেছেন, “এই হামলায় যারা আহত হয়েছেন এবং যাদের পরিবার এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁদের নিরাপত্তার জন্য আমি প্রার্থনা করছি। এটা হৃদয় বিদারক।”

২০২৪ সালের ১১ ডিসেম্বর ভারতীয় রীতিনীতি মেনে প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া কাশ্যপ। কয়েক মাস পরেই স্বামীর সঙ্গে গিয়েছিলেন কাশ্মীর। তবে এটি ছিল তাঁর দ্বিতীয় হানিমুন। আলিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে তাঁর পহেলগাঁওয়ে উপস্থিতির ছবি।

অনুরাগ কন্যা একটি লিপলকিং-এর ছবিও শেয়ার করেছিলেন। ছবিটি বৈসরনেই তোলা। সেখানেই ঠিক দুদিন পর রক্ত ঝরেছে নিরীহ মানুষগুলির। আলিয়ার সঙ্গে এই ভ্রমণে গিয়েছিলেন বান্ধবী ইদা আলি। ইদা চলচ্চিত্র নির্মাতা ইমিতিয়াজ আলির মেয়ে। ইদাও ঘটিনাটি শেয়ার করে দুঃখ প্রকাশ করেছিলেন।

বলিউডে এই সন্ত্রাসী হামলা নিয়ে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। সকলেই চাইছেন সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিক ভারত।

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’