“মারতে মারতেই ওরা ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করেছে”, ওড়িশায় চরম হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: কাজের খোঁজে অনেকেই নিজের জায়গা থেকে অন্য রাজ্যে যান। এবার এরকমই মুর্শিদাবাদের বেলডাঙার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক কাজ করতে যান ওডিশায়। সেখানে গিয়ে চরম হেনস্থা ও নিগ্রহের শিকার হন ওই শ্রমিকরা।

এই শ্রমিকরা রাজমিস্ত্রীর কাজ করতে গত ১৫ এপ্রিল ওড়িশার সম্বলপুরে যান। সেখানে গিয়েই বিপদে পরে যায় ওই দল। তাঁদের বেধড়ক মারার অভিযোগ করে তাঁরা।

জানা গিয়েছে, বেলডাঙা-১ ব্লকে যে সমস্ত পঞ্চায়েত এলাকা রিয়েছে সেখানকার হাজার পরিযায়ী শ্রমিক প্রতিটি বছর ওডিশায় এই কাজের জন্য যায়। কিন্তু গেলেও এরকম সমস্যার সম্মুখীন তাঁরা আগে কোনওদিন হননি। তাঁরা মনে করছেন ওড়িশায় ক্ষমতা পরিবর্তনের জন্যই এই সমস্যা সৃষ্টি হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের মধ্যে চাঁদ মহম্মদ বলেন, “গত ২০ এপ্রিল কাজের সময়েই নানচাকু, পিস্তল, চেন, রড, লাঠি হাতে ক’জন হাজির হয়ে আমাদের আধার কার্ড দেখতে চায়। কার্ড দিলে সেটা না দেখেই ছিঁড়ে ফেলে। এর পরে থানায় নিয়ে যাওয়ার কথা বলে মারতে মারতে রাস্তা দিয়ে লম্বা লাইন করিয়ে হাঁটিয়ে নিয়ে যায় আমাদের। সঙ্গে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়। প্রাণভয়ে দু’হাত তুলে ‘জয় শ্রীরাম’ বলি।”

তিনি আরও অভিযোগ করেছেন, তাঁদের খুব খারাপভাবে মারা হয়। তাঁদের মধ্যে জয়নাল আবেদিন নামে এক শ্রমিক এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের এমনই ভয় দেখানো হয় যে তাঁরা পুলিশকে ঘটনাটি জানানোর মতোও সাহস পায়নি। শ্রমিকরা নিজেদের বাড়ি ফিরেও আতঙ্কে রয়েছে। এখন তাঁদের শরীরে রয়েছে মারের দাগ।

জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকের সকলেই ২৩ এপ্রিল শনিবার ট্রেনে করে বাড়ি ফিরেছেন।

ওই শ্রমিকের দলে থাকা ইউসুফ আলি ও শফিকুল ইসলামরা বলেছেন, “এত দিন কাজে যাচ্ছি, কখনও কিছু হয়নি। কিন্তু ওডিশায় সরকার বদলের পরে শুরু হয়েছে গোলমাল। মুর্শিদাবাদ আর মুসলিম বুঝলেই শুরু করছে অত্যাচার। প্রাণ হাতে বাড়ি ফিরেছি।” বেলডাঙার বিধায়ক মহম্মদ হাসানুজ্জামান এই বিষয় বলেছেন, “ঘটনাটি খুব দুঃখজনক। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব।”

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে