পহেলগাঁওকাণ্ড: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, বাণিজ্যিক সম্পর্ক ছেদের ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: পহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে মোদি সরকার প্রত্যাঘাত করার আগেই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।  ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে সংগঠনের দুই দিনের জাতীয় পরিচালনা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে ছেদ টানার সিদ্ধান্ত নেএওয়া হয়েছে। অর্থা‍ৎ সংগঠনের কোনও সদস্য আর পাকিস্তানে কোনও পণ্য রফতানি করবে না। একই সঙ্গে অনলাইন ই-কমার্স সংস্থাগুলির সর্বগ্রাসী থাবা থেকে ছোট ব্যবসায়ীদের বাঁচাতেও কেন্দ্রের কাছে বিশেষ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে।

ভুবনেশ্বরে সিএআইটির জাতীয় পরিচালনা পরিষদের বৈঠকে দেশের ২৬টি রাজ্যের ২০০টির বেশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিএআইটির মহাসচিব এবং দিল্লির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাঁদনি চকের সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল রবিবার (২৭ এপ্রিল) জানিয়েছন, সংগঠনের জাতীয় পরিচালনা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে পহেলগগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এবং পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পূর্ণ বয়কটের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। নিরীহ পর্যটকদের যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তা কোনওভাবেই বরদাস্ত করা সম্ভব নয়। তাই জঙ্গিদের দেশ পাকিস্তানের সাথে সমস্ত আমদানি ও রফতানি অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে পহেলগাঁওয়ের জঙ্গি হানার জন্য যাঁরা দায়ী তাদের এবং তাদের সহযোগীদের জন্য কঠোরতম শাস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আর্জি জানিয়েছে।’

২০১৯ সালে পুলওয়ামা হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ক্রমাগত হ্রাস পাচ্ছিল। এআইটির মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, ২০১৮ সালে যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় ৩ বিলিয়ন ডলার। তা ২০২৪ সালে ১.২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ভারত পাকিস্তানে প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য (মূলত ওষুধ, রাসায়নিক, চিনি এবং অটো যন্ত্রাংশ) রফতানি করেছে, সেখানে আমদানি মাত্র ০.৪২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সেই বাণিজ্যও সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।’

ভুবনশ্বরের বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী নেতারা পাকিস্তানের সঙ্গ বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার পক্ষে সওয়াল করতে গিয়ে বলছেন, ‘যারা দেশ ও জাতির শত্রু তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়। দেশ আগে, তার পরে ব্যবসা বা আর্থিক লাভ।’

পাশাপাশি ই-কমার্স সংস্থাগুলি যে আধিপত্য বিস্তার করে চলেছে ও ছোট ব্যবসায়ীদের পথে বসিয়ে চলেছে, তা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মাধ্যমে লেনদেনের উপর ২৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কার্যকর করারও প্রস্তাব করেছে। ভোক্তা সুরক্ষা আইন এবং FDI নীতির অধীনে ই-কমার্স বিধিমালা অবিলম্বে প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলির প্রযুক্তি, মূল্য নির্ধারণের ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনার দদাবি জানানো হয়েছে।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর