মে দিবসে দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভিড়, প্রভু দর্শনে সমুদ্র সৈকতে পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: উইকেন্ড পড়লেই জনসমু্দ্রের চেহারা নেয় দিঘা। সঙ্গে উৎসবের মরশুম বা হাতে অতিরিক্ত ছুটি পেলে তো কথাই নেই। বাক্স-প্যাঁটরা গুছিয়ে বাঙালি রওনা দেয় দিঘার উদ্দেশ্যে। কয়েকদিনের জন্য ঘুরে এলে মনটাও হয়ে যায় উড়ু উড়ু। এখন আবার দিঘায় যাওয়ার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির।

বৃহস্পতিবার মে দিবসের ছুটিকে হাতিয়ার করে অনেকেই পৌঁছে গিয়েছেন দিঘায়। বুধবার মন্দির উদ্বোধনের পর থেকে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। কাতারে কাতারে মানুষ হাজির হয়েছেন মন্দির চত্বরে। সকলেই একবার হলেও দেখতে চান দিঘার জগন্নাথ দেবকে। পুরীর জগন্নাথ দেবের মতোই তাঁকে বাঙালি আপন করে নিতে উদ্যোগী হয়েছেন। দিঘা যেন জনসমুদ্রের রূপ নিয়েছে।

পর্যটকদের ভিড় দেখে মুখে হাসি ফুটেছে টোটো চালক থেকে শুরু করে হোটেল মালিকদের। অনেকেই পুরীর পরিকল্পনা বাতিল করে এবার হাজির হয়েছেন দিঘায়। নতুন তীর্থক্ষেত্রকে চাক্ষুষ করতে অনেকেই মে দিবসের ছুটিকে কাজে লাগিয়েছেন।

কেউ কেউ জানিয়েছে, তাঁদের বাড়ি থেকে পুরীর তুলনায় অনেক কম সময়ে দিঘা যাওয়া যায়।উদ্বোধন পর্ব মিটতেই চোখ ও মন ভরে প্রভুকে দর্শন করেছেন অনেকেই। কেউ কেউ মন্দারমণি ঘোরার পরিকল্পনা বাতিল করে হাজির হয়েছেন দিঘায়। পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় খুশি হোটেল মালিকরাও। অনেক জায়গায় এমন পরিস্থিতি, পর্যটকদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না।

মন্দির উদ্বোধনের পরের দিন দিঘায় ভিড় এতই বৃদ্ধি পেয়েছে যে পুলিশকে যান নিয়ন্ত্রণ করতে হয়। ভিড় হলেও বিরক্তি আসেনি কারও। হাসিমুখেই ভিড় ঠেলে জগন্নাথ দর্শন করেছেন সাধারণ পর্যটক ও ভক্তরা। মন্দির দর্শনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে জগন্নাথদেবের মাসির বাড়ি দেখার জন্য। পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি