‘আত্মবলিদানের জন্য তৈরি থাকুন’, জওয়ান-আধিকারিকদের বার্তা পাক সেনাপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশরক্ষায় ‘আত্মবলিদান’ দেওয়ার জন্য জওয়ান ও আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) ঝিলামে পাক সেনার ‘যুদ্ধের মহড়া’ দেখতে হাজির ছিলেন তিনি। সেখানেই উপস্থিত সেনা জওয়ান ও আধিকারিকদের উদ্দেশে পাক সেনাপ্রধান বলেন ‘যে কোনও মূল্যে জাতির সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর।ভারতের যে কোনও সামরিক দুঃসাহসিকতার (পড়ুন প্রত্যাঘাত) দ্রুত, কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। যদিও পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবুও জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের আত্মবলিদানের জন্য প্রস্তুত থাকতে হবে।’

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরেই দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশই একে অন্যকে ‘উচিত শিক্ষা’ দিতে তাল ঠুকছে। ভারতের পক্ষ থেকে জঙ্গি হামলার যোগ্য জবাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ভারতীয় সেনার সম্ভাব্য হামলা ঠেকাতে যুদ্ধের মহড়া শুরু করেছে পাক সেনাও। এদিন ঝিলামের টিলা ফিল্ডে মঙ্গলা স্ট্রাইক কর্পস কর্তৃক পরিচালিত যুদ্ধমহড়া “এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক” প্রত্যক্ষ করেন পাক সেনাপ্রধান আসিম মুনির। তাঁর সঙ্গে হাজির ছিলেন পাক সেনাবাহিনীর অন্য শীর্ষ কর্তারাও। এক ফাঁকে ঝিলামের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জও পরিদর্শন করেছেন তাঁরা। মহড়ায় বহুমুখী যুদ্ধবিমান ছাড়াও দূরপাল্লার কামান-সহ অত্যাধুনিক সমরাস্ত্র সামিল করা হয়েছিল।

মহড়া উপলক্ষে আয়োজিত সভায় পাক সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব জগ‍ৎজোড়া। কঠোর প্রশিক্ষণ, মতবাদগত উদ্ভাবন এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। কেউ যদি আমাদের দুর্বলভাবে তাহলে তারা ভুল করছে। শত্রুদের কীভাবে জবাব দিতে হয় এবং বিনাশ করতে হয়, তা আমরা ভালই জানি। তবে যুদ্ধ মানেই বেশ কিছু প্রাণ বিসর্জন। দেশের স্বার্থে আমাদের প্রত্যেকের আত্মবলিদানের জন্য প্রস্তুত থাকতে হবে।’

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী