সম্প্রীতির বার্তা নিয়ে সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : সম্প্রীতির বার্তা নিয়ে অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে রণক্ষেত্রতে পরিণত হয়েছিল মুর্শিদাবাদের বিস্তির্ণ এলাকা। সূতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানে অশান্তির ঘটনা ঘটেছে। এই অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সম্পত্তি নষ্ট হয়েছে বিস্তর। অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে সবসময় নজর দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কলকাতা থেকে উদ্যোগী হয়েছিলেন। এবার শান্তি ও সম্প্রীতি বার্তা দিতেই অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে যাচ্ছেন তিনি।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ গিয়ে দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। কারও প্ররোচনায় পা না দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। এবার সামনে থেকে সকলকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকার কথাই বলবেন বলে জানা গিয়েছে। রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ডাক দেবেন।

মুর্শিদাবাদে অশান্তির পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবেশ। এই সময় মানুষকে ভালো করে বোঝানোর প্রয়োজন শান্তি ও সম্প্রীতির কথা। সকলকে একসঙ্গে থাকার কথা। তাঁদের সমস্যার কথাও শুনবেন মুখ্যমন্ত্রী।

সামনের বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে শান্তি ফেরানো অত্যন্ত প্রয়োজন। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে মুর্শিদাবাদের ঘটনা থেকে ফায়দা লুটতে চাইছে পদ্মশিবির। ধর্মীয় বিভাজনের মাধ্যমে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। তাদের এই চেষ্টাকেই ধুলিসাৎ করতে মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতেই মুর্শিদাবাদে যাচ্ছেন  মুখ্যমন্ত্রী। তিনি জানেন, এই বিভাজনকেই হাতিয়ার করে বাংলায় হুল ফোটাতে তৎপর বিজেপি।

বিজেপি বিভেদের রাজনীতিকে সম্প্রীতির রাজনীতি দিয়ে হারাতে তৎপর বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের একাধিক কার্যকলাপ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেন কি না, সেদিকেও নজর রয়েছে সকলের।

প্রসঙ্গত, একসময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল মুর্শিদাবাদ। ২২টি বিধানসভা আসনের মধ্যে ২০টি রয়েছে তৃণমূলের দখলে। আগামী বিধানসভায় ২২টি দখলে নিতে তৎপর ঘাসফুল শিবির।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি